Gujarat Factory Blast: গুজরাটের ভরুচে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৪ কর্মী

বিস্ফোরণের বিকট শব্দ বহু দূর অবধি পৌঁছয়। নিমেষে ধোঁয়া আর পোড়া গন্ধে ভরে ওঠে গোটা এলাকা। ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশ।

Gujarat Factory Blast (Photo Credits: ANI)

Gujarat Factory Blast: মঙ্গলবার গুজরাটের ভরুচ জেলার একটি কারখানায় বিস্ফোরণ ঘটে প্রাণ গিয়েছে ৪ কর্মীর। অঙ্কলেশ্বর জিআইডিসি-তে একটি শিল্প ইউনিটে এদিন আচমকাই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের বিকট শব্দ বহু দূর অবধি পৌঁছয়। নিমেষে ধোঁয়া আর পোড়া গন্ধে ভরে ওঠে গোটা এলাকা। ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশ। দমকল বাহিনী নিয়ে পুলিশ সেখানে এসে পৌঁছয়। শুরু হয় আগুন নিভিয়ে উদ্ধার কাজ। মৃত চার কর্মীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে এমন মারাত্মক বিস্ফোরণ ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ।

কারখানায় বিস্ফোরণ, মৃত ৪ কর্মী... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement