Gold Rate Of April 21, 2025, Today: মধ্যবিত্তের নাগালের বাইরে সোনা, ১ লক্ষ প্রায় ছুঁয়ে ফেলল হলুদ ধাতু, দেখুন আজকের আকাশ ছোঁয়া দাম

Gold. (Photo Credits: X)

সোনার (Gold Price) দাম আকাশ ছোঁয়া। সোমবার অর্থাৎ ২১ এপ্রিল সোনার (Gold) দাম প্রায় ১ লক্ষ ছুঁয়ে ফেলল রাজধানী দিল্লিতে (Delhi)। সোমবার রাজধানী শহরে সোনার প্রতি ১০ গ্রামের দাম ১ লক্ষ প্রায় ছুঁয়ে ফেলে বলে খবর। অর্থাৎ অতীতে সমস্ত রেকর্ড ভেঙে আকাশ ছোঁয়া দাম ছুঁয়েছে হলুদ ধাতু। চিন এবং আমেরিকার মাঝে শুল্ক নীতি নিয়ে যে বিবাদ শুরু হয়েছে (শুল্ক যুদ্ধ) তার জেরে বিশ্ব বাজারে প্রভাব পড়ছে। চিন এবং আমেরিকার শুল্প নীতির প্রভাবেই সোনার দাম যেন মধ্যবিত্তের গায়ে ছ্যাঁকা দিতে শুরু করেছে। যার জেরেই রাজধানী শহরে  হলুদ ধাতুর ১০ গ্রামের দাম ৯৯,৩০০ টাকায় পৌঁছে গিয়েছে বলে জানা যায়। অর্থাৎ ১ লক্ষ থেকে মাত্র ৭০০ টাকা কম ১০ গ্রাম সোনার দাম। যা শুধু নিম্নবিত্ত নয়, মধ্যবিত্ত মানুষেরও নাগালের বাইরে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Gold Price Today: রবিতে ভাঙল সব রেকর্ড, বিয়ের মরশুমে আকাশ ছুঁল সোনার দাম, কত দামে বিকোচ্ছে সোনালী ধাতু?

সোনার দাম আকাশ ছোঁয়া,লাগছে ছ্যাঁকা...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement