Devotees Drown in Godavari River: তীর্থযাত্রায় গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, গোদাবরী নদীতে তলিয়ে গেলেন পরিবারের ৫ সদস্য
হায়দরাবাদ বাসিন্দা পরিবারের ১৮ জন সদস্য মিলে বাসরায় শ্রী জ্ঞান সরস্বতী দেবস্থানম দর্শন করতে এসেছিলেন। গোদাবরী নদীতে স্নান করতে নেমেই ঘটল কেলেঙ্কারি কাণ্ড।
গোটা পরিবারের তীর্থযাত্রা মর্মান্তিক দুর্ঘটনায় পরিণত হল। তেলেঙ্গানার (Telangana) নির্মল জেলায় বাসরায় (Basara) তীর্থ করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে একই পরিবারের ৫ জন সদস্যের। রবিবার গোদাবরী নদীতে (Godavari River) পবিত্র স্নান করতে নেমে জলে তলিয়ে গেলেন পাঁচ যুবক। জানা যাচ্ছে, হায়দরাবাদ বাসিন্দা পরিবারের ১৮ জন সদস্য মিলে বাসরায় শ্রী জ্ঞান সরস্বতী দেবস্থানম দর্শন করতে এসেছিলেন। গোদাবরী নদীতে স্নান করতে নেমেই ঘটল কেলেঙ্কারি কাণ্ড। ডুবে মৃত্যু হয়েছে ৫ যুবকের। নিহতরা হলেন রাকেশ, বিনোদ, মদন, রুতিক এবং ভরত। ডুবুরি নামিয়ে জল থেকে উদ্ধার করা হয় দেহ। ময়নাতদন্তের জন্যে মৃতদেহগুলো পাঠানো হয়েছে স্থানীয় সরকারি হাসপাতালে।
আরও পড়ুনঃ বিমান দুর্ঘটনার তিন দিন পর শনাক্ত বিজয় রূপাণীর ঝলসানো দেহ, DNA পরীক্ষায় আরও ৩২ জনকে চেনা গেল
গোদাবরী নদীতে স্নান করতে নেমে ৫ যুবকের মৃত্যুঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Advertisement
Advertisement
Advertisement