Delhi Flood Video: যমুনা নদীর জলে ভাসছে দিল্লি, দেখুন রাজধানী শহরের রাস্তায় চলছে নৌকা

Yamuna Bazar Flooded (Photo Credit: ANI/X)

দিল্লিতে (Delhi Rain) বৃষ্টি থামার নাম নেই। ফলে এবার ক্রমাগত জল বাড়ছে যমুনা নদীর (Yamuna River)। এবার অত্যধিক জলের ঠেলায় যমুনা বাজার এলাকা প্লাবিত হয়ে গেল। যমুনা বাজারে বসবাসকারী মানুষরে ঘরে জল ঢুকে পড়েছে ইতিমধ্যেই। ফলে ঘর, বাড়ি যখন প্লাবিত, সেই সময় থাকার জায়গা ছেড়ে অন্যত্র সরে যেতে হচ্ছে মানুষকে। প্লাবিত এলাকা থেকে সরে মানুষ নিরাপদ জায়গায় সরে যেতে শুরু করেছেন। যমুনা বাজার এলাকা যখন ডুবতে শুরু করেছে, সেই সময় নৌকা চলছে গোটা এলাকায়। বৃষ্টি এবং নদীর জলে রাস্তাঘাট পুরো ভেসে গিয়েছে।

আরও পড়ুন: Delhi Rain: ফুঁসছে যমুনা, দিল্লিজুড়ে জারি বন্যা সতর্কতা

দেখুন দিল্লির যমুনা বাজারে চলছে নৌকা...

 

দেখুন কীভাবে মানুষের ঘর, বাড়িতে জল উঠতে শুরু করেছে...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement