Arvind Kejriwal: সুগার কমতে শুরু করায় আদালত চত্ত্বরেই কেজরিকে চা, বিস্কুট দেওয়ার নির্দেশ
বুধবার আদালতে শুনানির সময় অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে হাজির হন তাঁর স্ত্রী সুনীতা, আপ সাংসদ সঞ্জয় সিং এবং আপ নেতা দিলীপ পান্ডে। ফেল আজ ফের রাজনৈতিক মহলে উত্তাপ বাড়তে শুরু করে।
দিল্লি, ২৬ জুন: বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হয় অরবিন্দ কেজরিওয়ালকে। আদালতে হাজির হতেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই। কেজরিকে জিজ্ঞাসাবাদের জন্য নামে মাত্র গ্রেফতার করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এসবের মাঝে কেজরিওয়ালের সুগার নামতে শুরু করে। ফলে আদালত চত্ত্বরেই অরবিন্দ কেজরিওয়ালকে চা, বিস্কুট খাওয়ার অনুমতি দেওয়া হয়।
বুধবার আদালতে শুনানির সময় অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে হাজির হন তাঁর স্ত্রী সুনীতা, আপ সাংসদ সঞ্জয় সিং এবং আপ নেতা দিলীপ পান্ডে। সবকিছু মিলিয়ে আবগারী দুর্নীতি মামলার শুনানির সময় কেজরিওয়াল ফের সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ায় রাজনৈতিক মহলে ফের উত্তপা বাড়তে শুরু করে।
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Mumbai Shocker: বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার
Advertisement
Advertisement
Advertisement