Arvind Kejriwal: অন্তর্বতী জামিনে মুক্ত কেজরি, বিধায়কদের পর কাউন্সিলরদের বৈঠকে ডাকলেন দিল্লির মুখ্যমন্ত্রী

Arvind Kejriwal (Photo Credit: Twitter)

অন্তর্বতী জামিনে মুক্তির পর সোমবার ফের বৈঠক ডাকলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বিধায়কদের পর এবার কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকলেন কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে আজ কাউন্সিলরদের বৈঠকে ডাকেন দিল্লির মুখ্যমন্ত্রী। রবিবার বিধায়কদের সঙ্গে বৈঠকের পর আজ কাউন্সিলরদের সঙ্গে আলোচনায় বসবেন কেজরি। প্রসঙ্গত শুক্রবার তিহাড় জেল থেকে বের হন অরবিন্দ কেজরিওয়াল। অন্তর্বতী জামিন মেলার পর শুক্র সন্ধ্যায় তিহাড় থেকে বেরিয়ে আসেন দিল্লির মুখ্যমন্ত্রী। আগামী ১ জুন পর্যন্ত কেজরিওয়াল জেলের বাইরে থাকবেন। ফলে এই সময় তিনি প্রচার করবেন বলে আম আদমি পার্টির তরফে জানানো হয়।

আরও পড়ুন: Arvind Kejriwal: বড় স্বস্তি আপের অন্দরে, ১ জুন পর্যন্ত অন্তর্বতী জামিন মঞ্জুর অরবিন্দ কেজরিওয়ালের

দেখুন ট্যুইট...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement