DCW Chief Swati Maliwal Molested: মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালের শ্লীলতাহানি মদ্যপ গাড়ি চালকের হাতে, অভিযোগ
দিল্লির মহিলা কমিশনের (DCW) প্রধান স্বাতী মালিওয়ালের (Swati Maliwal) শ্লীলতাহানির অভিযোগ উঠল। বুধবার রাতে দিল্লির রাস্তায় স্বাতী মালিওয়ালের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। দিল্লিতে (Delhi)মহিলাদের নিরাপত্তা কোন জায়গায় পৌঁছেছে, তা তিনি প্রত্যক্ষ করলেন বলে জানান মহিলা কমিশনের প্রধান। স্বাতী মালিওয়ালের কথায়, বুধবার রাতে এক মদ্যপ গাড়ি চালক তাঁর হাত বেঁধে রাখার চেষ্টা করে এবং তাঁকে টেনে নিয়ে যায় বেশ কিছু দূর। কোনওক্রমে তিনি সেই পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে পারেন। মহিলা কমিশনের প্রধান যখন নিরাপদ নয়, তখন দিল্লির পরিস্থিতি কেমন, তা কল্পনা করুন বলে ক্ষোভ প্রকাশ করেন স্বাতী মালিওয়াল।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Bangladesh: এই বছরে নয়, ২৬-এর শুরুতে বাংলাদেশে নির্বাচন, শুক্রে বড় ঘোষণা মহম্মদ ইউনূসের
World Environment Day: পরিবেশ দিবসে চারাগাছ রোপণ করে 'এক পেড় মা কি নাম' অভিযানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
Imran Khan Slams Pakistan Army Chief: নোংরা পাকিস্তানের কুকর্ম, 'আমার স্ত্রীর কাছে যেতে...', পাক সেনা প্রধান মুনিরের বিরুদ্ধে বিস্ফোরণ ইমরান খানের
Kaziranga National Park: বন্যপ্রাণ রক্ষায় বিশাল পদক্ষেপ, পশু, পাখিদের রক্ষা করতে কাজিরাঙা অভয়ারণ্যের জন্য বড় খবর, জানুন
Advertisement
Advertisement
Advertisement