Cyclone Michaung: ঘূর্ণিঝড় মিগজাউমের ভয়াবহ প্রভাব চেন্নাইতে, প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে একের পর এক গাড়ি, দেখুন
ঘূর্ণিঝড় মিগজাউম (Cyclone Michaung) আছড়ে পড়ার আগে থেকেই চেন্নাই-সহ (Chennai) তামিলনাড়ুর (Tamil Nadu) বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার অন্ধ্র প্রদেশের নেল্লোর এবং মছলিপত্তমের মঝে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কথা। ফলে তামিলনাড়ু উপকূল এবং অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) শুরু হয়েছে এক নাগাড়ে বৃষ্টি। তামিলনাডুর পাল্লিকরণী এলাকায় হু হু করে জল ঢুকতে শুরু করেছে। পল্লিকরণী এলাকা সমুদ্র সৈকতের বেশ কাছে। ফলে সেখানে যে বহুতলগুলি রয়েছে, অতি ভারি বৃষ্টির প্রভাবে রেহাই পাচ্ছেন না সেখানকার বাসিন্দারাও। পল্লিকরণীর সাধারণ মানুষকেও সতর্ক করা হয়ছে। যদিও এক নাগাড়ে বৃষ্টির জেরে পল্লিকরণী এলাকায় রাস্তায় যে গাড়িগুলি দাঁড় করানো রয়েছে, সেগুলি জলের তোড়ে এক জায়গা থেকে অন্যত্র প্রায় ভেসে যেতে শুরু করেছে। ফলে পল্লিকরণী এলাকার অবস্থা দেখে চিন্তায় প্রশাসন।
দেখুন ভিডিয়ো...