Cyclone Michaung: দক্ষিণ ভারতের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম, প্রত্যেককে সতর্ক থাকার আর্জি প্রধানমন্ত্রীর; সাহায্যের আশ্বাস
ঘূর্ণিঝড় (Cyclone) মিগজাউম (Michaung)এগোচ্ছে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) এবং তামিলনাড়ু (Tamil Nadu) উপকূলের দিকে। যার জেরে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে জারি করা হয়েছে সতর্কতা। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ ভারতের একাধিক জায়গায় বৃষ্টির জেরে সেখানকার প্রত্যেককে সতর্ক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দক্ষিণ ভারতের পাশাপাশি উত্তর ভারতের বিভিন্ন জায়গাতেও বৃষ্টি হতে পারে এক নাগাড়ে। ফলে দক্ষিণ এবং উত্তর ভারতের মানুষরা যাতে সতর্ক থাকেন, সে বিষয়ে আর্জি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি দক্ষিণ ভারতের তামিলনাড়ু, অন্ধ্র সরকারের সঙ্গে একটানা যোগাযোগ রাখা হচ্ছে। যে কোনও ধরনের অসুবিধায় কেন্দ্রীয় সরকারের তকফে সব ধরনের সাহায্য করা হবে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ু, পুদুচেরি, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের বিজেপি কর্মীরা যাতে এই সময়ে সাধারণ মানুষের পাশে থাকেন এবং তাঁদের সাহায্য করেন, সে বিষয়ে আর্জি জানানো হয় প্রধানমন্ত্রীর তরফে।
আরও পড়ুন: Cyclone Michaung: অন্ধ্র, তামিলনাড়ু উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম, বাতিল একগুচ্ছ ট্রেন
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব:
#WATCH | Tamil Nadu: As cyclone 'Michaung' approaches Chennai coast, accompanied by heavy rainfall, several trains are delayed and a few have been cancelled.
(Visuals from Egmore Railway Station) pic.twitter.com/5SfV1Xr81L
— ANI (@ANI) December 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 04, 2023 10:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

