জকোভিচের বিরুদ্ধে মেজাজ হারিয়ে গ্যালারির দর্শকের চোখে বল মেরে ডিসকোয়ালিফায়াড মেদভেদেভ

চায়না ওপেনের সেমিফাইনালে মারাত্মক কান্ড ঘটিয়ে বসলেন রুশ তারকা টেনিস খেলোয়াড় ড্যানিল মেদভেদেভ। মেজাজ হারিয়ে সজোরে বলে শট মারতে গিয়ে গ্যালারিতে বসা এক দর্শকের মুখে আঘাত করলেন রাশিয়ার এই তারকা টেনিস খেলোয়াড়।

জকোভিচের বিরুদ্ধে মেজাজ হারিয়ে গ্যালারির দর্শকের চোখে বল মেরে ডিসকোয়ালিফায়াড মেদভেদেভ
Daniil Medvedev. (Photo Credits:X)

Medvedev Dsqualified Tennis Match: চায়না ওপেনের সেমিফাইনালে মারাত্মক কান্ড ঘটিয়ে বসলেন রুশ তারকা টেনিস খেলোয়াড় ড্যানিল মেদভেদেভ। মেজাজ হারিয়ে সজোরে বলে শট মারতে গিয়ে গ্যালারিতে বসা এক দর্শকের মুখে আঘাত করলেন রাশিয়ার এই তারকা টেনিস খেলোয়াড়। এরপর পরিণতি হলো আরও ভয়ানক,আম্পায়ারের নির্দেশে সঙ্গে সঙ্গেই টুর্নামেন্ট থেকে বাতিল (ডিফল্ট/ডিসকোয়ালিফাইড) ঘোষণা করা হলো তাঁকে। মঙ্গলবার ফাইনালের লড়াইয়ে পৌঁছে গেলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ।

ঠিক কী ঘটেছিল

নোভাক জকোভিচের বিরুদ্ধে সেমিফাইনালের মহারণে প্রথম সেট ৭-৫ ব্যবধানে হেরেছিলেন মেদভেদেভ। দ্বিতীয় সেটেও তখন ৫-৩ পয়েন্টে পিছিয়ে মেদভেদেভ। একটি পয়েন্টে জকোভিচ উইনার মারতেই স্কোর দাঁড়ায় ১৫-১৫। পয়েন্ট হাতছাড়া হওয়ায় ক্ষোভে নিয়ন্ত্রণ হারান মেদভেদেভ। পিছনের দেওয়ালে লেগে ফিরে আসা বলটিতে সজোরে ব্যাকহ্যান্ড হাঁকান তিনি। উড়ে গিয়ে সেই বল সরাসরি আঘাত করে গ্যালারির প্রথম সারিতে বসে থাকা এক দর্শকের মুখে।

দেখুন কী কারণে ডিসকোয়ালিফায়েড হলেন মেদভেদেভ

বল লাগার পর যন্ত্রণায় ছটফট করেন দর্শক

আঘাত এতটাই গুরুতর ছিল যে, ওই দর্শক যন্ত্রণায় মুখে হাত দিয়ে কুঁকড়ে যান। চোখ চেপে ধরা অবস্থায় তাঁকে দ্রুত কোর্টের বাইরে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনার পরেই আম্পায়ার মোহামেদ লাহিয়ানি এবং এটিপি (ATP) কর্তাদের সঙ্গে দীর্ঘ কথা বলেন মেদভেদেভ। মেজাজ হারানোর চরম মাশুল গুনে তাকে ডিসকোয়ালিফাইড করা হলে ম্যাচ শেষ বলে ঘোষণা করা হয়। বাধ্য হয়ে নেটের দিকে এগিয়ে গিয়ে জকোভিচের সঙ্গে হাত মেলান তিনি।

দেখুন ভিডিও

ক্ষমা চাইলেন মেদভেদেভ

ম্যাচ শেষে নিজের আচরণের জন্য চরম অনুশোচনা প্রকাশ করে মেদভেদেভ বলেন, "প্রথমেই ওই সমর্থকের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমি ওঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। যদি উনি চান, তবে ব্যক্তিগতভাবে দেখা করে ক্ষমা চাইতে চাই এবং উনি কেমন আছেন তা দেখতে চাই। উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেটাই এখন আমার কাছে সবচেয়ে বড় কথা।"

এর আগে এমন করেছিলেন নোভাক জকোভিচ

অন্য দিকে, ২০২০ সালে ইউএস ওপেনে প্রায় একই ধরনের কাণ্ড ঘটিয়ে বাতিল হতে হয়েছিল নোভাক জকোভিচকেও। সেই স্মৃতি মনে করে জকোভিচ সহানুভূতি প্রকাশ করে বলেন, "সত্যিই অত্যন্ত হতাশাজনক এক ঘটনা। আশা করি ওই ব্যক্তি গুরুতর চোট পাননি। ড্যানিলের জন্যও আমার খারাপ লাগছে। এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ডিসকোয়ালিফাইড হওয়ার যন্ত্রণা কেমন, তা আমি খুব ভাল করেই জানি। তবে আমি নিশ্চিত, ড্যানিল ইচ্ছা করে এটা করেনি।"

টেনিসে 'ডিফল্ট' নিয়ম আসলে কী?

টেনিসে প্লেয়ার্স 'কোড অব কনডাক্ট' বা আচরণবিধি চরম লঙ্ঘিত হলে এই নিয়ম প্রয়োগ করা হয়। প্লেয়াররা যদি কোর্টে র্যা ক ভেঙে ফেলেন, আম্পায়ার বা প্রতিপক্ষকে গালিগালাজ করেন কিংবা বল দিয়ে কাউকে আঘাত করেন, তবে আম্পায়ার সতর্কবার্তা দেন। তিন বার সতর্কবার্তার পর সাধারণত ডিসকোয়ালিফাই করা হয়। কিন্তু অপরাধ যদি অত্যন্ত গুরুতর হয় (যেমন ক্ষেত্রে দর্শক বা অফিসিয়ালকে সোজা গিয়ে বল মারা), তবে কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই সরাসরি বাতিল বা 'ডিফল্ট' ঘোষণা করা যেতে পারে।

বড় শাস্তি মেদভেদেভকে

এই ডিসকোয়ালিফিকেশনের ফলে বেজিংয়ে অর্জিত সমস্ত পয়েন্ট এবং প্রাইজ মানি হারাতে হবে মেদভেদেভকে। ৩০ বছর বয়সী এই রুশ তারকা কোর্টে নিজের রাগের জন্য বারবার সমালোচিত হয়েছেন। গত বছর ইউএস ওপেনে এক ফোটোগ্রাফার কোর্টে ঢুকে পড়ায় মেজাজ হারিয়ে মেদভেদেভ প্রায় সাড়ে ৩১ হাজার পাউন্ড জরিমানা গুনেছিলেন। এ বছরের এপ্রিলে মন্টিকার্লো মাস্টার্সে ০-৬, ০-৬ গেমের হারের পর র্যাঅকেট ভেঙে চুরমার করে দিয়েও শাস্তির মুখে পড়েন তিনি।

ফাইনালের দৌড়ে জকোভিচ, অন্য দিকে জয় আলকারাজের

মেদভেদেভের এই বিতর্কের কারণে দুর্দান্ত একটি ম্যাচের সমাপ্তি ঘটল দ্রুতই। ৩৯ বছর বয়সী জকোভিচ তাঁর চেয়ে ৯ বছরের ছোট মেদভেদেভের বিরুদ্ধে পুরো ম্যাচেই আধিপত্য দেখাচ্ছিলেন। ১৮টি ব্রেক পয়েন্টের মধ্যে ১৬টিই বাঁচিয়ে দেন জকোভিচ। মঙ্গলবার ফাইনালে তিনি মুখোমুখি হবেন অ্যালেক্স দ্য মিনরের। চায়না ওপেনে জকোভিচের রেকর্ড ৩৩-০, যার মধ্যে এই টুর্নামেন্টে ৬ বার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ২০০৬ সালের পর থেকে প্রতি বছর অন্তত একটি করে শিরোপা জেতার রেকর্ড বজায় রাখলেও এ বছর অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালের পর আর কোনো খেলায় ফাইনাল খেলতে পারেননি তিনি। অন্য দিকে, জাপান ওপেনের ফাইনালে উঠেছেন কার্লোস আলকারাজ। ৭ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ তারকা ৭-৫, ৬-৩, ৬-১ ব্যবধানে হারান হাউমে মুনারকে। ফাইনালে চেক প্রজাতন্ত্রের ইরি লেহেচকার মুখোমুখি হবেন আলকারাজ।

(The above story first appeared on LatestLY on Oct 06, 2026 08:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).