Chamoli Cloudburst: চামোলিতে বিপর্যয়, মেঘভাঙা বৃষ্টিতে ধুয়ে গিয়েছে ২০টি বাড়ি, ১৪ জন এখনও আটকে কাঁদা, পাথরের নীচে, দেখুন

Chamoli Cloudburst (Photo Credit: X)

চামোলিতে মেঘভাঙা বৃষ্টির (Chamoli Cloudburst) জেরে ফের আতঙ্ক ছড়াতে শুরু করেছে। চামোলিতে মেঘভাঙা বৃষ্টির পর যে ধ্বংসের চিহ্ন চোখে পড়ে, তার জেরে জোরদার উদ্ধার কাজ শুরু হয়। মেঘভাঙা বৃষ্টির পর ধ্বংসস্তূপ থেকে ২ জনকে উদ্ধার করা হয়েছে।

বিপর্যয় মোকাবিলাকারী দলের (NDRF) কথায়, চামোলিতে মেঘভাঙা বৃষ্টিতে পরপর ৩০টি ঘর ভেঙে পড়েছে। যার জেরে ২০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে ২ জনকে উদ্ধার করা হলেও এখনও পর্যন্ত সেখানে ১৪ জন আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে।

চামোলিতে যে বিপর্যয় হয়েছে, সেখান থেকে যেমন জোর কদমে উদ্ধার কাজ চলছে, সেই সঙ্গে ধ্বংসস্তূপের নীচে এখনও কোনও প্রাণ রয়েছে কি না, তা নিয়ে জোর খোঁজ শুরু করেচে বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী।

আরও পড়ুন: Chamoli Cloudburst Video: রাতের অন্ধকারে নেমে এল বিপর্যয়, পাহাড়ি নদী চামোলিতে ভাসিয়ে নিয়ে গেল একের পর এক বাড়ি, নিখোঁজ বহু

দেখুন চামোলিতে জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কাজ...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement