Arvind Kejriwal On CAA: 'সিএএ-র জেরে যে শরণার্থীর সংখ্যা হবে, তা দেশভাগের সময়ের চেয়েও বেশি', দাবি কেজরির

Arvind Kejriwal (Photo Credit: ANI/Twitter)

নাগরিকত্ব সংশোধনী আইন লাগু নিয়ে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আপ প্রধান বলেন, সিএএ (CAA) নিয়ে যে প্রশ্ন তোলা হয়, তার কোনওটির জবাব দেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি শুধু বলেছেন, 'কেজরিওয়াল দুর্নীতিগ্রস্থ'। কিন্তু এ প্রসঙ্গে আমি গুরুত্বপূর্ণ নই।  আমার প্রশ্ন দেশে যে সংখ্যক বেকার রয়েছেন,তাঁদের কীভাবে রোজগার দেওয়া হবে। নিজেদের লোকদেরই যখন রোজগার দিতে পারছি না, তখন পাকিস্তান থেকে আগত শরণার্থীদের কীভাবে চাকরি দেওয়া হবে। সিএএ-র জন্য যে পরিযায়ী মানুষের সংখ্যা বাড়বে, তা দেশ ভাগের সময়কেও পিছনে ফেলে দেবে বলে দাবি করেন অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুন: CAA: 'বাংলাদেশ, পাকিস্তানের সংখ্যালঘুরা ভারতে এলে কোথায় থাকবেন, আইন ভেঙে পড়বে', মন্তব্য কেজরির

শুনুন কী বললেন দিল্লির মুখ্যমন্ত্রী...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement