Shooters Fleeing From Hospital: হাসপাতালে বন্দিকে মেরে, বন্দুক উঁচিয়ে রাস্তা দিয়ে 'বুক ফুলিয়ে' যাচ্ছে খুনিরা, ভয়াবহ ভিডিয়ো প্রকাশ্যে দেখুন

Patna Crime Footage (Photo Credit: X/Screengrab)

হাসপাতালে (Hospital) ঢুকে বন্দিকে গুলি করে পালাল দুষ্কৃতীরা। পাটনার (Patna) পারস হাসপাতালে জেল বন্দি চন্দন মিশ্রকে গুলি করে পালায় দুষ্কৃতীদের (Shooters) একটি দল। পুলিশের চোখের সামনে, সিসিটিভি ক্যামেরার ঘেরাটোপে কীভাবে দুষ্কৃতীরা পারস হাসপাতালে থাকা জেল বন্দি চন্দন মিশ্রকে গুলি করে পালাতে পারল, তা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ে বিহার পুলিশ। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হতেই, একটি সিসিটিভি ফুটেজ সামনে আসে। যেখানে দেখা যায়, পারস হাসপাতালে ঢুকে দুষ্কৃতীদের দলটি কীভাবে চন্দন মিশ্রকে গুলি করে সেখান থেকে চম্পট দেয়। সেই ভিডিয়োর রেশ কাটতে না কাটতেই ফের একটি ফুটেজ প্রকাশ্যে এল। যেখানে দেখা যায়, দুষ্কৃতীরা কীভাবে দুই বাইকারের পিছনে বসে হাত তুলে সেখান থেকে চম্পট দেয়। রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরা থেকে ওই দুষ্কৃতীদের ফুটেজ সামনে আসে। যা দেখে অবাক হয়ে যান অনেকেই।

আরও পড়ুন: Patna Hospital CCTV Footage: কীভাবে পাটনার হাসপাতালে ঢুকে গুলি চালাল দুষ্কৃতীরা? হাতে এল হাড়হিম করা সিসিটিভি ফুটেজ

দেখুন পারস হাসপাতালে থাকা বন্দি চন্দন মিশ্রকে গুলি করে কীভাবে পালাল দুষ্কৃতীরা...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement