Bihar: বাড়ির উঠোনে মস্ত কুমিরের হানা, বনকর্মীরা এসে উদ্ধার করলেন ১৩ ফুটের বন্যপ্রাণীকে
প্রায় ১৩ ফুট লম্বা কুমিরটিকে বাড়ির উঠোনে দেখে আঁতকে ওঠেন বাড়ির মালিক সুরেশ যাদব। তাঁর চিৎকার চেঁচামেচিতে গোটা গ্রামে সেই খবর ছড়িয়ে পড়ে। হৈচৈ কাণ্ড বেধে যায়।
নিত্যদিন চিতাবাঘ, কুমির, সাপ, ভাল্লুকের মত বন্যপ্রানীরা বিহারের (Bihar) বাঘার বসতি এলাকায় ঢুকে পড়ে। আতঙ্কের মধ্যেই দিন যাপন করেন স্থানীয়রা। রবিবার সকালে ঘুম ভেঙতেই গ্রামের এক বাড়ির উঠোনে বিশাল কুমিরের (Crocodile) হানা। ঘর ছেড়ে পালায় বাড়ির লোকজন। গ্রামবাসীরা খবর দেন বন দফতরে। বনকর্মীরা এসে উদ্ধার করে বিশালাকার কুমিরটিকে। এরপর কুমিরটিকে পুনরায় জঙ্গলে ছেড়ে আসা হয়। আতঙ্কিত গ্রামবাসীরা জানাচ্ছেন, সাধারণত খাবারের সন্ধানেই জঙ্গল থেকে বন্য প্রাণীরা বসতি এলাকায় ঢুকে পড়ে। এই কুমিরটির ক্ষেত্রেও তাই হয়েছে।
কুমিরটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে আসা হয়েছে...
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Advertisement
Advertisement
Advertisement