BSF Constable Purnam Kumar Shaw Has Return India From Pakistan: ভারতের বড় সাফল্য, বিএসএফ কনস্টেবল বাংলার পূর্ণম কুমার সাউ-কে ফেরৎ দিতে বাধ্য হল পাকিস্তান

Purnam Kumar Shaw (Photo Credit: ANI/X)

বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ-কে (Purnam Kumar Shaw) পাকিস্তান থেকে মুক্ত করা হল। পূর্ণম কুমার সাউ-কে ভারতে (India) ফিরিয়ে নিয়ে এল দিল্লি। আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে পূর্ণম কুমার সাউ-কে ভারতে ফেরৎ পাঠানো হয় পাকিস্তানের (Pakistan) তরফে। গত ২৩ এপ্রিল পূর্ণ কুমার সাউ ভুল করে পাকিস্তানের মাটিতে পা দিয়ে ফেলেন। পাঞ্জাবের ফিরোজ়পুরে টহলদারির সময় পূর্ণম কুমার সাউ ভুল করে পাকিস্তানের মাটিতে পা দেন। এরপরই পূর্ণমকে আটক করে পাক রেঞ্জার্সরা। পূর্ণম আটকের পর ক্রমাগত ভারত, পাক সেনার আধিকারিকরা কথা বলা শুরু করেন। শুরু হয়ে একের পর এক ফ্ল্যাগ মিটিং। কিন্তু প্রথমে পাকিস্তান পূর্ণমকে ফেরৎ দেবে না বলে জানায়। অবশেষে ভারতের চাপে বাধ্য হয়ে পূর্ণমকে মুক্ত করে পাকিস্তান। বুধবার ওয়াঘা-আত্তারি সীমান্ত দিয়ে পূর্ণম কুমার সাউ-কে বিএসএফের হাতে তুলে দিতে বাধ্য হয় পাকিস্তান।

আরও পড়ুন: India-Pakistan Tension: পাকিস্তানকে আবারও ছড়ির বাড়ি ভারতের; শুকিয়ে যাচ্ছে নদী পথ, খড়খড়ে পাথর, নুড়ির রাস্তায় নেই এক ফোঁটা জল, দেখুন

দেখুন কী জানানো হল বিএসএফের তরফে...

 

ভারতের হাতে তুলে দেওয়া হল পূর্ণম কুমার শ-কে...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement