Rahul Gandhi: 'বিজেপি, আরএসএসের ঘৃণার আবহে ভালবাসার দোকান খুলেছি', ন্যায় যাত্রায় বললেন রাহুল

Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

ভারত জোড়ো ন্যায় যাত্রা  (Bharat Jodo Nyay Yatra) বিহারে প্রবেশ করলে, ফের বিজেপি (BJP) , আরএসএসের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বিহারে ন্যায় যাত্রা প্রবেশের এক জনসভায় হাজির হন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ বলেন, অনেকেই তাঁকে জিজ্ঞাসা করছেন, এই যাত্রার অর্থ কী। যার উত্তরে রাহুল বলেন, গোটা দেশে ঘৃণার বাতাবরণ ছড়াচ্ছে বিজেপি এবং আরএসএস। এক ধর্মের মানুষ অন্য ধর্মবিশ্বাসীদের সঙ্গে লড়াই করছেন। এই ঘৃণার বাতাবরণে তাঁরা ভালবাসার দোকান খুলেছেন বলে দাবি করেন রাহুল গান্ধী। পাশাপাশি তিনি আপরও বলেন, দেশের রাজনৈতিক পরিসরে এই যাত্রা এক নতুন মাত্রা যোগ করবে। যার মূল উদ্দেশ্য ভালবাসা বলেও মন্তব্য করেন কংগ্রেস সাংসদ।

আরও পড়ুন: Rahul Gandhi: 'লোকসভায় একা লড়বে তৃণমূল', মমতার ঘোষণার পরদিন বাংলায় প্রবেশ রাহুলের ন্যায় যাত্রার

শুনুন কী বললেন রাহুল গান্ধী...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement