Flood: একটানা বর্ষণে ভয়াবহ বন্যা ত্রিপুরায়, বাংলাদেশের নোয়াখালি, ফেণী-সহ বহু এলাকা কার্যত জলের তলায়

Flood In Bnagladesh (Photo Credit: X)

ক্রমশ খারাপ হচ্ছে বাংলাদেশের  (Bangladesh) বন্যা (Flood) পরিস্থিতি। বাংলাদেশে বন্যার জেরে নোয়াখালি, কুমিল্লা, ফেণীর বেশিরভাগ অংশে জল ভরে যায়। ফলে সে দেশের মানুষ বিপাকে পড়তে শুরু করেছেন। বাংলাদেশে বন্যার জেরে কয়েক লক্ষ মানুষ বিপাকে পড়েছেন বলে জানা যাচ্ছে। বাংলাদেশের পাশাপাশি ভারতের উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরাতেও বন্যা দাপট দেখাচ্ছে। ইতিমধ্যেই ত্রিপুরায় (Tripura) ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সেই সঙ্গে কয়েক হাজার মানুষ আশ্রয়হারা হয়েছেন। বন্যা দুর্গতদের উদ্ধার করতে ত্রিপুরা প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। আশ্রয় শিবিরে যাতে দুর্গতদের নিয়ে যাওয়া হয়, সে বিষয়ে জরুরি পদক্ষেপ করা হচ্ছে। সবকিছুমিলিয়ে বাংলাদেশের পাশাপাশি ত্রিপুরার অবস্থাও ক্রমশ শঙ্কাজনক হয়ে পড়ছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Tripura Floods: নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে, বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে ত্রিপুরায়, মৃত ১০; লাল সতর্কতা

বন্যার জলে একের পর এক এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়তে শুরু করে বাংলাদেশে। দেখুন সেই ছবি...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement