Gujarat Fishing Boats Capsize: খারাপ আবহাওয়ার মাঝে গুজরাটে আরব সাগরে ডুবল দু’টি মাছধরা নৌকা, ৮ মৎস্যজীবী নিখোঁজ

মুম্বইয়ে বৃষ্টি নিয়ে আজ সারাদিন সংবাদমাধ্যমে নানা খবর প্রকাশিত হল। একই রকম খারাপ আবহাওয়া থাকল গুজরাটের উপকূলবর্তী অঞ্চলগুলিতে। এরই মধ্যে উত্তাল আরব আসগরে গুজরাতের আমরেলি জেলার জাফরাবাদ উপকূলে দুটি নৌকাডুবি হল।

Boats Capsize. (Photo Credits:X)

Gujarat Fishing Boats Capsize: মুম্বইয়ে বৃষ্টি নিয়ে আজ সারাদিন সংবাদমাধ্যমে নানা খবর প্রকাশিত হল। একই রকম খারাপ আবহাওয়া থাকল গুজরাটের উপকূলবর্তী অঞ্চলগুলিতে। এরই মধ্যে উত্তাল আরব আসগরে গুজরাতের আমরেলি জেলার জাফরাবাদ উপকূলে দুটি নৌকাডুবি হল। জাফরাবাদ উপকূল থেকে থেকে প্রায় ১৮ নটিক্যাল মাইল দূরে আরব সাগরে ভয়াবহ এই দুর্ঘটনায় দু'টি মাছধরার নৌকা উল্টে যায়। ডুবে যাওয়া দুটি নৌকায় মোট ১৭ জন মৎস্যজীবী ছিলেন। এর মধ্যে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও ৮ জন জেলে নিখোঁজ রয়েছেন। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় চলছে তল্লাশি। তীব্র হাওয়া ও সমুদ্রের উত্তাল ঢেউয়ের কারণে নৌকাগুলি উল্টে যায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আজ, মঙ্গলবার সারাদিন ধরে গুজরাত জুড়ে ভারী বৃষ্টিপাত হয়। আবহাওয়া দফতর আগেই উঁচু ঢেউ ও বিপজ্জনক সমুদ্র পরিস্থিতির সতর্কতা জারি করেছিল।

দেখুন খবরটি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement