India Bans Pakistan PM Shehbaz Sharif’s YouTube Channel: ডানা ছাটা হল পাকিস্তানের, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব নিষিদ্ধ করল দিল্লি
শেহবাজ শরিফের (Shehbaz Sharif) ইউটিউব (YouTube) চ্যানেল নিষিদ্ধ করল ভারত (India)। পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ব্লক করা হয় দিল্লির তরফে। পহেলগাম হামলার পর ভারত এবং পাকিস্তানের ভিতরে কূটনৈতিক সম্পর্ক প্রায় শেষ। দুই দেশের ভিতরের উত্তেজনার মাঝে সীমান্তেও এক নাগাড়ে গুলি চালানো শুরু করে পাক রেঞ্জার্সরা। সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ভারতের তরফে ব্লক করা হয়। পহেলগামের ঘটনার পর পাকিস্তানের একাধিক তারকার সোশ্যাল মিডিয়া (Social Media Account) অ্যাকাউন্ট ব্লক করা হয়। মাহিরা খান থেকে শুরু করে বাবার আজ়ম, মহম্মদ রিজওয়ান কিংবা শোয়েব আখতার, হানিয়া আমির, আলি ফজ়লের মত একাধিক পাক তারকার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ভারতে নিষিদ্ধ করা হয়। তারকাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের পাশাপাশি এবার পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হল দিল্লির তরফে।
বন্ধ করা হল পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেল...