Pakistani Hania Aamir Statement To PM Modi: মোদীকে অনুরোধ, পাক সেনাকে কাঠগড়ায় তুলে বিতর্কে হানিয়া আমির, সমালোচনা শুরু হতেই পোস্ট 'ভুয়ো' বলে দাবি অভিনেত্রীর
পাক অভিনেত্রীর ওই পোস্ট ভাইরাল হতেই তিনি পালটা দাবি করেন। লেখেন, তিনি ওই পোস্ট করেননি। এমনকী ওই অ্যাকাউন্টটিও নাকি তাঁর নয়। তাঁর নাম করে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ওই ফেক পোস্ট কার হচ্ছে। যার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলে দাবি করেন হানিয়া।
দিল্লি, ২ মে: পাকিস্তানি (Pakistani Actor) অভিনেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট (Social Media) ব্লক করবেন না। পাকিস্তানেরমানুষের প্রতি সহানুভূতি দেখান। এমনকী পহেলগামে হামলার জন্য পাক সেনাকে দায়ি করে পোস্ট করা হয় পাক অভিনেত্রী হানিয়া আমিরের অ্যাকাউন্ট থেকে। পাক অভিনেত্রীর ওই পোস্ট নিয়ে জোর চর্চা শুরু হয়। পাক সেনাকে কাঠগড়ায় তুলে সে দেশের অভিনেতাদের অ্যাকাউন্ট যাতে বন্ধ না করা হয়, তার জন্য অভিনেত্রী হানিয়া আমির (Hania Aamir) যে পোস্ট করেন,তা ভুয়ো। এমনই দাবি করেন হানিয়া। পাক অভিনেত্রীর যে দাবি প্রকাশ্যে আসার পরই তা নিয়ে শোরগোল শুরু হয়।
পহলেগাম হামলার (Pahalgam Terror Attack) পর পাক অভিনেতাদের সমস্ত অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয় ভারতে। মাহিরা খান থেকে আলি জ়াফর কিংবা শোয়েব আখতারদের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ভারত। যে ঘটনার পর হানিয়া আমিরের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narenfdra Modi) উদ্দেশ্য করে। যেখানে পাকিস্তানের মানুষের প্রতি সহানুভূতি দেখান বলে আবেদন করতে দেখা যায় হানিয়াকে।
পাক অভিনেত্রীর ওই পোস্ট ভাইরাল হতেই তিনি পালটা দাবি করেন। লেখেন, তিনি ওই পোস্ট করেননি। এমনকী ওই অ্যাকাউন্টটিও নাকি তাঁর নয়। তাঁর নাম করে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ওই ফেক পোস্ট কার হচ্ছে। যার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলে দাবি করেন হানিয়া।
বর্তমানে হানিয়ার পোস্ট ভারত থেকে দেখা না গেলেও, তাঁর দাবি হু হু করে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত বলিউডের জনপ্রিয় র্যাপার বাদশার সঙ্গে হানিয়া আমিরের বন্ধুত্ব সকর্বজনবিদিত। এমনকী হানিয়া আমির সম্প্রতি বাদশার নয়া গানের টিজ়ার প্রকাশ্যে আসতেই তা প্রচারও করেন। তবে এবার সেই বন্ধুত্বে প্রকাশ্যে ভাটা পড়েছে। পহেলগাম হামলার পর থেকে ফের পালটাতে শুরু করেছে ভারত, পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের রসায়ন।
(The above story first appeared on LatestLY on May 02, 2025 03:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

