Govt Calls All Party Meet: অপারেশন সিদূঁরে মোক্ষম প্রত্যাঘাত ভারতের, বৃহস্পতিতে সর্বদলীয় বৈঠক ডাকল মোদী সরকার

Narendra Modi Govt (Photo Credit: ANI/X)

অপারেশন সিদূঁরের (Operation Sindoor) পর ডাকা হল সর্বদল বৈঠক (All Party Meeting)। ৮ মে ডাকা হয়েছে সর্বদল বৈঠক। ৮ মে সকাল ১১টা নাগাদ সংসদের লাইব্রেরি ভবনে ডাকা হয় এই সর্বদল বৈঠকে। যে সর্বদল বৈঠকে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলি হাজির হবে বলেই মনে করা হচ্ছে। মঙ্গলবার রাতে অপারেশন সিদূঁর শুরু করে  ভারত। যে অভিযানে পাকিস্তানের সব কুখ্যাত জঙ্গি ঘাঁটিগুলিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। লস্কর-ই-তইবা থেকে জইশ-ই-মহম্মদ এবং হিজবুলের সব ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা এবং বায়ুসেনা। মঙ্গলবার রাতে যখন গোটা দেশ ঘুমের ঘোরে, সেই সময় পাকিস্তান  অধিকৃত কাশ্মীরে (POK) হামলা চালিয়ে ৯টি জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গে পাকিস্তানের (Pakistan) সিয়ালকোটে প্রবেশ করেও মেহমুনা জ়োয়া ক্যাম্প ধ্বংস করে ভারত (India)। অপারেশন সিদূঁরের জন্য যখন গোটা দেশ এক, সেই সময় ৮ মে সর্বদলীয় বৈঠক ডাকা হল নরেন্দ্র মোদীর সরকারের তরফে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই খবর প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু (Kiren Rijiju)।

আরও পড়ুন: Operation Sindoor: প্রবল বেগে মাসুদ আজাহারের কোয়ার্টারে গিয়ে পড়ল ভারতের ক্ষেপনাস্ত্র, জ্বালিয়ে দিল বাড়ি, খতম জইশ নেতার পরিবারের ১০ জনের, নিকেষ ৪ ঘনিষ্ঠও

৮ মে সর্বদল বৈঠকের ডাক...

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement