Operation Sindoor: প্রবল বেগে মাসুদ আজাহারের কোয়ার্টারে গিয়ে পড়ল ভারতের ক্ষেপনাস্ত্র, জ্বালিয়ে দিল বাড়ি, খতম জইশ নেতার পরিবারের ১০ জনের, নিকেষ ৪ ঘনিষ্ঠও

রিপোর্টে প্রকাশ, ভারতের ক্ষেপনাস্ত্র হামলায় মাসুদ আজাহারের বড় দিদি, তার স্বামী, ভাগ্নে এবং তার স্ত্রীর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে তার আরও এক ভাগ্নি এবং তার ৫ সন্তানের মৃত্যু হয়েছে ভারতের মিসাইল হামলায়।

Operation Sindoor: প্রবল বেগে মাসুদ আজাহারের কোয়ার্টারে গিয়ে পড়ল ভারতের ক্ষেপনাস্ত্র, জ্বালিয়ে দিল বাড়ি, খতম জইশ নেতার পরিবারের ১০ জনের, নিকেষ ৪ ঘনিষ্ঠও
Masood Azhar's Family Members Dies In Operation Sindoor (Photo Credit: ANI/ADG PI)

দিল্লি, ৭ মে: ভারতীয় সেনার অপারেশন সিদূঁরে চরম বাড়ি খেল মাসুদ আজাহার (Masood Azhar)। জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজাহার জানান, ভারতের (India) মিসাইল হামলায় তার পরিবারের ১০ জনের মৃত্যু হয়েছে। পরিবারের ১০ জনের পাশাপাশি জইশের সদর দফতরে থাকা আরও ৪ জন নিহত। মঙ্গলবার মাঝ রাতে যে অপারেশন সিদূঁর (Operation Sindoor) চালানো হয় ভারতীয় সেনা এবং বায়ুসেনার তরফে, তার জরেই জইশ-ই-মহম্মদের সদর দফতরে পরপর ১৪ জনের মৃত্যু হয় বলে খবর।

রিপোর্টে প্রকাশ, ভারতের ক্ষেপনাস্ত্র হামলায় মাসুদ আজাহারের বড় দিদি, তার স্বামী, ভাগ্নে এবং তার স্ত্রীর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে তার আরও এক ভাগ্নি এবং তার ৫ সন্তানের মৃত্যু হয়েছে ভারতের মিসাইল হামলায়। পাকিস্তানের ছত্রছায়ায় বসবাসকারী মাসুদ আজাহারের তরফে পরিবারের ১০ জনের মৃত্যুর খবর জানানো হয় অপারেশন সিদূঁর আছড়ে পড়ার পর।

আরও পড়ুন: Operation Sindoor: শুধু POK নয়, পাকিস্তানে সরাসরি ঢুকে সিয়ালকোটে হিজবুলের মেহমুনা জ়োয়া ক্যাম্প ধ্বংস করল ভারত, দেখুন

জইশ-ই-মহম্মদ প্রধানের পরিবারের একাধিক সদস্যদের পাশাপাশি তার এক ঘনিষ্ঠ এবং তার মা নিহত হয়েছে। সেই সঙ্গে মাসুদ আজাহারের আরও দুই ঘনিষ্ঠ সহকারী অর্থাৎ কুখ্যাত সব জঙ্গিদের নিকেষ করে দিয়েছে এই অপারেশন সিদূঁর।

(The above story first appeared on LatestLY on May 07, 2025 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).