Rajkot Fire: রাজকোটের পেপার মিলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাঁই কারখানা, দেখুন ভিডিয়ো

ফের গুজরাটে অগ্নিকাণ্ডের ঘটনা। এবার রাজকোটের একটি পেপার মিলে লাগল আগুন। জানা যাচ্ছে, রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ স্থানীয় দমকল দফতরে খবর যায়।

ফের গুজরাটে অগ্নিকাণ্ডের ঘটনা। এবার রাজকোটের (Rajkot) একটি পেপার মিলে লাগল আগুন। জানা যাচ্ছে, রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ স্থানীয় দমকল দফতরে খবর যায়। খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। কিন্তু ততক্ষণে আগুন কারখানার একাংশ এলাকায় ছড়িয়ে পড়ে। তবে যেহেতু আজ রবিবার তাই কারখানায় কর্মীরা ছিল না। যদিও ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু অগ্নিকাণ্ডের জেরে লক্ষাধিক টাকার জিনিসপত্র নষ্ট হয়েছে বলেই খবর। যদিও আগুন লাগার আসল কারণ এখনও স্পষ্ট নয়।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement