Gujarat Fire: আঞ্জার-গান্ধীধাম হাইওয়ের কাছে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী, তদন্তে পুলিশ
মঙ্গলবার দুপুরে ভয়াবহ আগুন লাগল গুজরাটের কচ্ছে আঞ্জার-গান্ধীধাম হাইওয়ে এলাকায় একটি বেসরকারী সংস্থার অফিসে।
মঙ্গলবার দুপুরে ভয়াবহ আগুন লাগল গুজরাটের কচ্ছে (Kachchh) আঞ্জার-গান্ধীধাম হাইওয়ে এলাকায় একটি বেসরকারী সংস্থার অফিসে। সপ্তাহে দ্বিতীয় দিন হওয়ার কারণে সেই সময় অফিসে কর্মরত ছিলেন একাধিক কর্মচারী। তবে আগুন দেখতে পেয়ে সকলেই আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। এদিকে ঘটনাস্থলে ততক্ষণাৎ পৌঁছে যায় দমকলের একাধিক গাড়ি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। তবে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিনা সেই ব্যাপারে কিছুই জানা যায়নি। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনায় হতাহতের সেভাবে কোনও খবর নেই বলেই জানিয়েছে স্থানীয় প্রশাসন।
Advertisement
সম্পর্কিত খবর
Gujrat Former CM Vijay Rupani Last Rites: আজ রাজকোটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির শেষকৃত্য, রাজ্যজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোকপালন
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Vijay Rupani: বিমান দুর্ঘটনার তিন দিন পর শনাক্ত বিজয় রূপাণীর ঝলসানো দেহ, DNA পরীক্ষায় আরও ৩২ জনকে চেনা গেল
Dubai Tower Fire: মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝে দুবাইয়ের বহুতলে ভয়াবহ আগুন, টাইগার টাওয়ারের ৪ হাজার বাসিন্দাকে উদ্ধার
Advertisement
Advertisement
Advertisement