Leopard: নাসিকে চিতার হানায় মহিলার মৃত্যু, ক্ষতিপূরণ ১৫ লক্ষ টাকা, বাঘের ভয়ে 'নাইট কার্ফু'!

মহারাষ্ট্রের নাসিক (পশ্চিম)-এ এখন বাঘের আতঙ্ক। গতকাল রাতে নাসিকের ইগাতপুরি তালুকায় ৫৫ বছরের এক মহিলার ওপর আক্রমণ করে একটি চিতাবাঘ। মহিলার দেহ উদ্ধার হয় আজ সকালে।

Leopard. (Photo credits: Wikimedia Commons)

মহারাষ্ট্রের নাসিক (পশ্চিম)-এ এখন বাঘের আতঙ্ক। গতকাল রাতে নাসিকের ইগাতপুরি তালুকায় ৫৫ বছরের এক মহিলার ওপর আক্রমণ করে একটি চিতা বাঘ (Leopard) । মহিলার দেহ উদ্ধার হয় আজ সকালে। মহিলার দেহের ময়নাতদন্তের পর নিশ্চিত হয়েছে, চিতার আক্রমণেই তার মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ ও বন দফতরের কর্মীরা। ক দিন ধরেই এলাকায় বাঘ নিয়ে আতঙ্ক চলছিল, কিন্তু মহিলার মৃত্যুর পর সেই আতঙ্ক অনেকটা বেড়ে গিয়েছে।

মৃতার পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে সন্ধ্যার পর এলাকার কেউ যেন বাড়ি থেকে বের না হন। চিতার আতঙ্কে এলাকার সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে কার্যত নাইট কার্ফু জারি করা হয়েছে। আরও পড়ুন: করোনার ভয়াবহতা ফের টের পেতে চলেছে চিন, কোভিড বাড়ছে দক্ষিণ কোরিয়ায়

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement