Nagpur: বস্তিতে একসঙ্গে ১৫টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শতাধিক বাড়ি ভষ্মীভূত

মহারাষ্ট্রের নাগপুরের বেলতারোদি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার সকালে নাগপুর শহরের মহাকালনগর বস্তিতে আগুন লাগার পরই একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।

Fire, Representational Images(Photo Credit: File Photo)

মহারাষ্ট্রের নাগপুরের বেলতারোদি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার সকালে নাগপুর শহরের মহাকালনগর বস্তিতে আগুন লাগার পরই একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তারপর সেই আগুন আরও ভয়াবহ চেহারা নয়। গোটা বস্তি পুড়ে ছারখার হয়ে যায়। বস্তির মোট ১৫টা এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ হয় বলে দমকল সূত্রে খবর। এলাকায় বিশাল দমকল বাহিনী গিয়ে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এই খবর সংগ্রহে গেলে স্থানীয়রা সাংবাদিকদের ওপর আক্রমণ করেন বলে অভিযোগ। ভয়াবহ আগুনে বেশ কয়েকজন আহত হন। আগুন লাগা বস্তিতে থাকা এক নাবালিকার খোঁজ মিলছে না। আরও পড়ুন: সাম্প্রতিককালের সবচেয়ে বড় ভূমিকম্প জাপানে

দেখুন টুইট

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement