'Sorry Sir': চলন্ত ট্রেন থেকে যাত্রীকে বের করার চেষ্টা, গলা ধাক্কা, থাপ্পড়, আরপিএফ জওয়ানের সামনে 'সরি স্যার' বলেও রক্ষা পেলেন না যুবক, দেখুন ভিডিয়ো

RPF Beats Man (Photo Credit: X/Screengrab)

চলন্ত ট্রেন  (Train) থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করার চেষ্টা। যে কোনওভাবে লাগেজ-সহ ট্রেন থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়ার চেষ্টা চলে এক যুবককে। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে এক যুবককে এসি কোচ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন আরপিএফের এক কনস্টেবল। ওই যুবক বার বার 'সরি স্যার, সরি স্য়ার' বলা সত্ত্বেও তাঁকে রেয়াত করা হয়নি।

ওই যুবককে বার বার ট্রেন থেকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা চলে। কোন ট্রেন বা জায়গাটি ঠিক কোথায়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এক্স হ্যান্ডেলের এক ইউজ়ারের তরফে ওই ভিডিয়ো পোস্ট করা হয়। যে ভিডিয়ো ভাইরাল হতেই শেষ পর্যন্ত মুখ খোলা হয় আরপিএফের (RPF Official) তরফে।

আরও পড়ুন: Horrific Video: গলা পর্যন্ত মদ খেয়ে চালক, বাইকে ধাক্কা দিয়ে মহিলা পুলিশকে টেনে নিয়ে চলল 'মাতালের অটো', দেখুন ভয়ঙ্কর ভিডিয়ো

আরপিএফের সংশ্লিষ্ট কনস্টেবল কেন ওই ধরনের ব্যবহার এক যাত্রীর সঙ্গে করছেন, তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়। পাশাপাশি  গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলেও আরপিএফের তরফ জানানো হয়েছে।

দেখুন সেই ভিডিয়ো যেখানে এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন আরপিএফের এক কনস্টেবল...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement