Zwigato: রিলিজের দিনে মাত্র ৪২ লক্ষের ব্যবসা, বক্স অফিসে হতাশ করছে কপিল শর্মার জিগ্যাটো

সমালোচকদের প্রশংসা কুড়লেও বক্স অফিসে একেবারেই হতাশ করছে কপিল শর্মার 'জিগ্যাটো'। অনলাইন ডেলিভারি সংস্থায় কাজ করা এক ব্যক্তির জীবনের জটিলতা নিয়ে এই সিনেমা রিলিজের দিন মাত্র ৪২ লক্ষ টাকার ব্যবসা করল।

Zwigato Trailer (Photo Credits: YouTube)

সমালোচকদের প্রশংসা কুড়লেও বক্স অফিসে একেবারেই হতাশ করছে কপিল শর্মার 'জিগ্যাটো' (Zwigato)। অনলাইন ডেলিভারি সংস্থায় কাজ করা এক ব্যক্তির জীবনের জটিলতা নিয়ে তৈরি হওয়া এই সিনেমা রিলিজের দিন দেশের বক্স অফিস থেকে মাত্র ৪২ লক্ষ টাকার ব্যবসা করল। অথচ সিনেমার প্রচারের পিছনে ভালই খরচ করেছেন প্রযোজকরা। দেশজুড়ে ৪০৯টি স্ক্রিনে রিলিজ করেছে এই সিনেমা। সেভাবে শো পায়নি কপিল শর্মার এই সিনেমা।

'জিগ্যাটো'-র কাহিনি লিখেছেন ও পরিচালনা করেছেন বলিউডের বিশিষ্ট অভিনেত্রী নন্দিতা দাস। আরও পড়ুন-সতীশ কৌশিকের পরিবারকে সমবেদনা জানানো পত্র প্রধানমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কৃতজ্ঞতা অনুপম খেরের

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement