Virat and Anushka: দুই ছেলে-মেয়েকে নিয়ে লন্ডনে লম্বা ছুটি কাটাচ্ছে 'বিরুষ্কা', বাবা বিরাটের কোলে চেপে কোথায় ঘুরছে খুদে আকায়?
লন্ডনে লম্বা ছুটি কাটাচ্ছে 'বিরুষ্কা'। কখনও লন্ডনের ইউনিয়ন চ্যাপেলে কৃষ্ণ দাস কীর্তন অনুষ্ঠানে তো আবার কখনও লন্ডনের রাস্তায় খোশমেজাজে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তারকা দম্পতিকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং দুই সন্তানকে নিয়ে লন্ডনে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। মুকেশ আম্বানির (Mukesh Ambani) কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের তিনদিন ব্যাপী বিবাহ অনুষ্ঠানেও (Anant Ambani and Radhika Merchant Wedding) দেখা মেলেনি 'বিরুষ্কা'র (Virushka)। বরং কখনও লন্ডনের ইউনিয়ন চ্যাপেলে কৃষ্ণ দাস কীর্তন অনুষ্ঠানে তো আবার কখনও লন্ডনের রাস্তায় খোশমেজাজে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তারকা দম্পতিকে। সদ্য বিরাটের এক ফ্যান পেজ থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, লন্ডনের রাস্তায় এক ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট এবং অনুষ্কা। বাবা বিরাটের কোলে রয়েছে একরত্তি ছেলে আকায় (Akaay)।
আরও পড়ুনঃ অনন্তের বিয়ে নিয়ে মাতোয়ারা বলিউড, আম্বানিদের অনুষ্ঠান এড়িয়ে লন্ডনে কীর্তন শুনছেন বিরাট-অনুষ্কা
দেখুন...