Tiku Talsania-Manasi Parekh Stunt Video: ব্যস্ত রাস্তায় বাইক স্টান্ট, জনপ্রিয় ২ অভিনেতার কীর্তি ভাইরাল হতেই পুলিশের পালটা বাড়ি, ভিডিয়ো

Bike Stunt Of 2 Actors (Photo Credit: Instagram)

অভিনেতা টিকু তালসানিয়া এবং মানসী পারেখ (Tiku Talsania-Manasi Parekh Stunt Video) পড়লেন বিপাকে। গুজরাটি সিনেমা মিশ্রি-র শ্যুটিংয়ের সময় টিকু তালসানিয়া এবং মানসী পারেখের বাইকের উপর দাঁড়িয়ে স্টান্ট করেন। গুজরাটের (Gujarat)  আহমেদাবাদের  (Ahmedabad)  রাস্তায় স্টান্ট করতে দেখা যায় টিকু তালসানিয়া এবং মানসী পারেখকে।

দুই অভিনেতার বাইক স্টান্টের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়ে যায়। সেই সঙ্গে ওই ভিডিয়ো পৌঁছে যায় সোজাসুজি পুলিশের কাছে। পুলিশের কাছে বর্ষীয়ান অভিনেতা টিকু তালসানিয়া এবং অভিনেত্রী মানসী পারেখের ভিডিয়ো পৌঁছে যেতেই একের পর এক কটাক্ষ করা হয়  সোশ্যাল মিডিয়ায়।

টিকু তালসানিয়া এবং মানসী পারেখের মত অভিনেতা কীভাবে এই ধরনের কাজ করলেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। পাশাপাশি আহেমদাবাদের ব্যস্ত রাস্তায় কোনওভাবেই এই ধরনের কাজ টিকু তালসানিয়া এবং  মানসী পারেখের করা উচিত হয়নি বলে নানা জনে নানা মন্তব্য করেন।

ঘটনার বিস্তৃতি দেখে শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে নেন টিকু তালসানিয়া এবং মানসী পারেখ।

দেখুন সেই বাইক স্টান্টের ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement