Salman Khan House: সলমনের বাড়িতে হুড়মুড়িয়ে প্রবেশের চেষ্টা, মহিলাকে পাকড়াও করার পর নিশ্ছিদ্র নিরাপত্তার মোড়কে অভিনেতার বাড়ি, দেখুন
সলমন খানের (Salman Khan) বাড়িতে ঢোকার চেষ্টা করে ধরা পড়লেন এক মহিলা। পুলিশ এবং নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে সলমন খানের বাড়িতে ঢোকার চেষ্টা করছিলেন ওই মহিলা। যা নজরে পড়তেই পুলিশ (Mumbai Police) তাঁকে গ্রেফতার করে। ওই মহিলাকে পাকড়াও করার পর সোজা থানায় নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই ওই মহিলাকে জেরা করছে পুলিশ। বৃহস্পতিবার সলমনের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করায় এক মহিলাকে যেমন গ্রেফতার করা হয়, তেমনি নিরাপত্তার বহরও বাড়ানো হয়। সলমন খানের বাড়ির চারপাশে মোতায়েন করা হয় বহু পুলিশ। আঁটসাট নিরাপত্তা ব্যবস্থাকে আরও নিশ্ছিদ্র করে তোলে মুম্বই পুলিশ। জুহুতে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যাতে কোনও অচেনা কেউ প্রবেশ করতে না পারেন, তার জন্য তৈরি করা হয় কড়া নিরাপত্তার ঘেরাটোপ।
দেখুন সলমন খানের বাড়ির চারপাশে কীভাবে বাড়ানো হল নিরাপত্তার বহর...
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Hathras Murder: স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
Advertisement
Advertisement
Advertisement