Ranbir Kapoor-Alia Bhatt: বিবাহ বার্ষিকীর পরই চমক, মুম্বই ছেড়ে চললেন রণবীর-আলিয়া দেখুন
মুম্বই ছেড়ে ফের রওনা দিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। সোমবার সকালে মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে দেখা যায় রণবীর-আলিয়াকে। তবে বলিউডের এই প্রথম সারির দম্পতির সঙ্গে দেখা যায়নি ছোট্ট রাহাকে (Raha Kapoor)। আলিয়া এবং রণবীর কোথায় গেলেন, সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে পাপারাৎজির সামনে আসতেই হাত নাড়িয়ে অভিবাদন জানাতে দেখা যায় এই দম্পতিকে। রাহাকে না নিয়ে রণবীর-আলিয়া শ্যুটিংয়ের উদ্দেশেই রওনা দিলেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত পরিচালক সঞ্জয় লীলা বনশালির নয়া ছবিতে একসঙ্গে দেখা যাবে আলিয়া ভাট এবং রণবীর কাপুরকে। ব্রক্ষ্মাস্ত্রের পর এবার ফের একসঙ্গে অনস্ক্রিন জুটি বাঁধবেন জনপ্রিয় এই দম্পতি। যা নিয়ে দর্শকদের উৎসাহের অন্ত নেই। রণবীর, আলিয়ার সঙ্গে এই ছবিতে দেখা যাবে ভিকি কৌশলকেও।
আরও পড়ুন: Alia Bhatt Deepfake Video: বিছানায় শুয়ে অশ্লীল অঙ্গভঙ্গি আলিয়ার, ডিপফেকের শিকার রণবীর ঘরণী
দেখুন কেথায় গেলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট...
View this post on Instagram
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)