Elvish Yadav: নতুন করে আইনি বিপাকে এলভিস যাদব, ইউটিউবারের বিরুদ্ধে দায়ের এফআইআর

Elvish Yadav (Photo Credit: Instagram)

ফের বিপাকে এলভিস যাদব (Elvish Yadav)। এবার ফের জনপ্রিয়  ইউটিউবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। এলভিস যাদব এবং তাঁর ৪ সঙ্গীর বিরুদ্ধে গাজিয়াবাদ থানায় এফআইআর দায়ের করা হয়। মানেকা গান্ধীর যে স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে, সেখানকার কর্মীদের হুমকি দেন এলভিস যাদব এবং তাঁর সঙ্গী, সাথীরা। এমন অভিযোগ সামনে আসার পরপরই এলভিস যাদব এবং তাঁর ৪ সঙ্গীর বিরুদ্ধে ফের এফআইআর দায়ের করা হয় গাজিয়াবাদ থানায়। অভিযোগ দায়রের পরপরই পুলিশ এলভিস যাদবের বিরুদ্ধে জোরদার তদন্ত শুরু করে। প্রসঙ্গত এর আগে মানেকা গান্ধীর স্বেচ্ছাসেবী সংস্থার তরফে আরও একবার এলভিস যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তখন থেকেই শুরু হয় শোরগোল। সেই রেশ কাটতে না কাটতে এবার ফের বিপাকে বিগ বসের এই বিজয়ী।

ফের আইনি বিপাকে জনপ্রিয় ইউটিউবার এলভিস যাদব...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement