DEV-Subhashree Ganguly: বর-বধূ বেশে দেব-শুভশ্রী, দর্শকের মনের ইচ্ছে পূরণ করলেন টলিউডের এই জুটি?
পর্দায় ফিরছেন দেব (DEV) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। ধূমকেতু (Dhumketu) দিয়ে ফের পর্দায় দেব-শুভশ্রীর জুটিকে দেখতে পাবেন দর্শক। ২০১৬ সালে শ্যুট হওয়া ছবি ধূমকেতু এতদিন পর্যন্ত মুক্তি পায়নি অভ্যন্তরীণ ঝামেলার জন্য। শোনা যায়, প্রযোজক রানা সরকারের সঙ্গে দেবের মনোমালিন্যের কারণেই ধূমকেতু এত বছর মুক্তি পায়নি। তবে এবার ঝামেলা ঝঞ্ঝাট মিলিয়ে দেব, শুভশ্রীর ছবি ধূমকেতু মুক্তি পেতে চলেছে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ফের দেব-শুভশ্রীকে দেখতে পাবেন দর্শক। এবার সেই দেব-শুভশ্রীর ধূমকেতুর ঝলক প্রকাশ্যে এল। যেখানে শুভশ্রীকে দেখা যায় বধূবেশে। তেমনি দেবকেও হাজির হতে দেখা যায় বরবেশে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফ্যান পেজের তরফে ধূমকেতুর এক ঝলক দেখা মেলে। প্রসঙ্গত অগাস্টেই মুক্ত পাচ্ছে ধূমকেতু। ফলে দেব-শুভশ্রীর জুটি নিয়ে দর্শকের উত্তেজনা তুঙ্গে।
আরও পড়ুন: Nusrat Jahan-Yash Dasgupta: নুসরত-যশের সম্পর্কে ফাটল? বিচ্ছেদ কি আসন্ন? জোর জল্পনা টলিউডে