Tunisha Sharma Death: চিকিৎসকের পরামর্শ ছাড়াই তুনিশাকে ওষুধ দিতেন শেহজানের পরিবার? রিপোর্টে চাঞ্চল্য
তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যু রহস্য যেন জটিল হতে শুরু করেছে। তুনিশা শর্মার পরিবারের আইনজীবীর দাবি, শেহজান খানের পরিবার জেনেবুঝে প্রয়াত অভিনেত্রীকে বিভিন্ন ওষুধ দিতেন। জয়পুর থেকে তুনিশার জন্য ওই ওষুধ আনা হত। জয়পুর (Jaipur) থেকে তুনিশার জন্য যে ওষুধ আনত শেহজানের পরিবার, তা কোনও চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়াই তুনিশা শর্মাকে ওষুধ দেওয়া হত শেহজান খানের (Sheezan Khan) পরিবারের তরফে। তুনিশা শর্মার পরিবারের আইনজীবীর তরফে চাঞ্চল্যকর দাবি করা হয় এবার।প্রসঙ্গত গত ২৪ ডিসেম্বর দাস্তান-ই-কাবুলের মেকআপ রুম থেকে উদ্ধার হয় তুনিশা শর্মার মৃতদেহ। তুনিশার মৃত্যুর পর তাঁর মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় শেহজান খানকে। যা নিয়ে দুই পরিবারের বাদানুবাদ চরমে উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: Tunisha Sharma Death: মৃত্যুর কয়েক ঘণ্টা আগে প্রাক্তন শেহজানের সঙ্গে দুপুরের খাবার খেতে বসেন তুনিশা