Tunisha Sharma Death: প্রাক্তন প্রেমিক শেহজানের সঙ্গে ১৫ মিনিট কথার পরই নিজেকে শেষ করে দেন তুনিশা? উত্তর খুঁজছে পুলিশ
২৪ ডিসেম্বর দাস্তান-ই-কাবুলের সেটে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেত্রী তুনিশা শর্মাকে (Tunisha Sharma)। তুনিশার মৃত্যুর পর তাঁর প্রাক্তন প্রেমিক শেহজান খানের (Sheezan Khan) বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন প্রয়াত অভিনেত্রীর মা। তুনিশার পরিবারের অভিযোগের পর গ্রেফতার করা হয় শেহজান খানকে। তুনিশা শর্মার মৃত্যু নিয়ে যখন জল্পনা শুরু হয়, সেই সময় প্রকাশ্যে এল একটি চাঞ্চল্যকর রিপোর্ট। যে রিপোর্টে দাবি করা হয়, মৃত্যুর আগে শেহজান খানের সঙ্গে ১৫ মিনিট চ্যাটের মাধ্যমে কথা বলেন তুনিশা শর্মা। শেহজানের সঙ্গে ১৫ মিনিট কথা বলার পরই তুনিশা নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেন। ওই ১৫ মিনিটে তুনিশার সঙ্গে শেহজান খানের কী কথা হয়, যার জন্য তুনিশা নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেন, েসই উতত্র খুঁজছে পুলিশ।
আরও পড়ুন: Tunisha Sharma Death: তুনিশার মেকআপ রুম থেকে উদ্ধার নোট, বাড়ছে রহস্য