Tunisha Sharma Death: তুনিশার মেকআপ রুম থেকে উদ্ধার নোট, বাড়ছে রহস্য
জানা যাচ্ছে, মৃত্যুর আগে তুনিশা শর্মার সঙ্গে শেহজান খানের ১৫ মিনিট কথা হয়। এরপর মেকআপ রুম ছেড়ে বেরিয়ে যান শেহজান। ১৫ মিনিট কথপোকথনের পর তুনিশা এবং শেহজান, দুজনকেই চিন্তিত বলে মনে হয় বলে জানা যায় পুলিশ সূত্রে।
মুম্বই, ২৯ ডিসেম্বর: ২৪ ডিসেম্বর দাস্তান-ই-কাবুলের সেটে মৃত্যু হয় তুনিশা শর্মার (Tunisha Sharma)। দাস্তান-ই-কাবুল খ্যাত অভিনেত্রীর মৃত্যুর পর তা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। তুনিশা শর্মার মৃত্য়ুর পর শেহজান খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রয়াত অভিনেত্রীর মা। এরপরই গ্রেফতার করা হয় শেহজান খানকে। যা নিয়ে ইতিমধ্যেই প্রায় গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়েছে। তুনিশার যেখানে মৃত্যু হয়, সেই মেকআপ রুম থেকে উদ্ধার হল একটি নোট। তুনিশার মেকআপ রুম থেকে যে নোট উদ্ধার করা হয়, সেখানে ছিল শেহজান খানকে (Sheezan Khan) নিয়ে এক খণ্ড লেখা। শেহজান তাঁর মত সহকর্মী পেয়ে নিজেকে ধন্য মনে করেন বলে শেষ নোটে লিখে রাখেন তুনিশা শর্মা। যা ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে।
জানা যাচ্ছে, মৃত্যুর আগে তুনিশা শর্মার সঙ্গে শেহজান খানের ১৫ মিনিট কথা হয়। এরপর মেকআপ রুম ছেড়ে বেরিয়ে যান শেহজান। ১৫ মিনিট কথপোকথনের পর তুনিশা এবং শেহজান, দুজনকেই চিন্তিত বলে মনে হয় বলে জানা যায় পুলিশ সূত্রে।
প্রসঙ্গত মৃত্যুর ১৫ দিন আগে শেহজান খানের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তুনিশা শর্মার।
(The above story first appeared on LatestLY on Dec 29, 2022 01:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

