Tunisha Sharma Death: শ্যুটিং সেটে বয়সে বড় নায়কের সঙ্গে যৌনতায় জড়িয়ে পড়েন অভিনেত্রীরা, তুনিশার মৃত্যুতে বিস্ফোরক সোফিয়া

শ্যুট করতে গিয়ে অভিনেত্রীরা মনে করেন, নিজেদের তুলনায় বড় পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানোই ইন্ডাস্ট্রির দস্তুর। সেই অনুযায়ী, তাঁরা নিজেদের বিপরীতে অভিনয় করা বয়স্ক পুরুষের সঙ্গে যৌনতায় জড়িয়ে মানসিকভাবে আবদ্ধ হয়ে পড়েন। তার জেরেই এই ধরনের সম্পর্ক দিনের পর দিন ধরে ভেঙে পড়ছে। এর জন্যই ইন্ডাস্ট্রিই দোষী বলে মনে করেন সোফিয়া হায়াৎ।

Tunisha Sharma Death: শ্যুটিং সেটে বয়সে বড় নায়কের সঙ্গে যৌনতায় জড়িয়ে পড়েন অভিনেত্রীরা, তুনিশার মৃত্যুতে বিস্ফোরক সোফিয়া
Sofia Hayat, Tunisha Sharma (Photo Credit: Instagram)

মুম্বই, ২৯ ডিসেম্বর: তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যুর পর এবার কার্যত ফুঁসে উঠলেন মডেল অভিনেত্রী সোফিয়া হায়াৎ। তুনিশা শর্মার মৃত্যুর খবর পেয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন সোফিয়া (Sofia Hayat)। তিনি বলেন, ছোট বয়সের মেয়েরা শ্যুটিংয়ের সেটেই নিজেদের তুলনায় বড় পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। শ্যুট করতে গিয়ে অভিনেত্রীরা মনে করেন, নিজেদের তুলনায় বড় পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানোই ইন্ডাস্ট্রির দস্তুর। সেই অনুযায়ী, তাঁরা নিজেদের বিপরীতে অভিনয় করা বয়স্ক পুরুষের সঙ্গে যৌনতায় জড়িয়ে মানসিকভাবে আবদ্ধ হয়ে পড়েন। তার জেরেই এই ধরনের সম্পর্ক দিনের পর দিন ধরে ভেঙে পড়ছে। এর জন্যই ইন্ডাস্ট্রিই দোষী বলে মনে করেন সোফিয়া হায়াৎ।

আরও পড়ুন: Tunisha Sharma Death: তুনিশার সঙ্গে আর কোন গোপণ বান্ধবী ছিল শেহজানের? হোয়াটস অ্যাপ তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ

দাস্তান-ই-কাবুলের সেটে শেহজান খানের সঙ্গে সম্পর্কে জড়ান তুনিশা শর্মা। শেহজান খানের সঙ্গে সম্পর্ক ভাঙাতেই তুনিশা শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করা হয় অভিনেত্রীর পরিবারের তরফে। তুনিশার মায়ের অভিযোগের পর পুলিশ গ্রেফতার করে শেহজান খানকে। বর্তমানে পুলিশ হেফজাতে রয়েছেন শেহজান খান।

যা নিয়ে ইতিমধ্যই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

(The above story first appeared on LatestLY on Dec 29, 2022 12:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).