Singham Again Trailer Out: রোহিতের 'সিংহম এগেন'এর নেপথ্যে রামায়ণ, পাঁচ মিনিটের ট্রেলারে লঙ্কাকাণ্ড

সোমবার মুক্তি পেয়েছে ট্রেলারটি। রাম, সীতা, লক্ষণ, হনুমান, জটায়ু, অহল্যা সব শেষে রাবণ অভিনব কায়দায় ফুটে উঠেছে সব চরিত্রই।

Singham Again Trailer Out (Photo Credits: X)

পুরদস্তুর বাণিজ্যিক ছবির মধ্যেও ভরপুর পুরাণের ছোঁয়া। রোহিত শেট্টির (Rohit Shetty) পরিচালিত আসন্ন ছবি সিংহম এগেন-এর ট্রেলার (Singham Again Trailer Out) এক কথায় 'লারজার দ্যান লাইফ'। সোমবার মুক্তি পেয়েছে ট্রেলারটি। রাম, সীতা, লক্ষণ, হনুমান, জটায়ু, অহল্যা সব শেষে রাবণ অভিনব কায়দায় ফুটে উঠেছে সব চরিত্রই। ছবির পাঁচ মিনিটের ট্রেলারে যেন উঠে এসেছে গোটা রামায়ণ। রোহিত শেট্টির অ্যাকশন, কমেডি, ইমোশন সমস্ত অনুভূতির মিশ্রণে সিংহম এগেন হয়ে উঠেছে রামায়ণের প্রতীকী। এ ছবির ট্রেলার দেখে মনমুগ্ধ নেটিজেন। নেটপাড়া জুড়ে রোহিতের ছবি প্রশংসায় ভাসছে। অজয় দেবগণ, করিনা কাপুর, অক্ষয় কুমার, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, অর্জুন কাপুর একঝাঁক তারকা ছবিতে কাস্ট করেছেন পরিচালক। ১ নভেম্বর দিওয়ালিতে বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।

মুক্তি পেয়েছে সিংহম এগেন-এর ট্রেলার... 

সিংহম এগেন যেন রামায়ণের প্রতীকী... 

লেডি সিংহম নাকি অহল্যা... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement