Satish Kaushik Dies: ৬৭ তে প্রয়াত বলিউড অভিনেতা সতীশ কৌশিক

৬৭ বছর বয়সে প্রয়াত হলেন জনপ্রিয় বলিউড অভিনেতা সতীশ কৌশিক

Photo Credit Twiter

প্রয়াত বলিউড অভিনেতা সতীশ কৌশিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। যদিও তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউড সেলিব্রেটিরা। অভিনেতা অনুপম খের টুইট করে এই খবর জানিয়েছেন।

তিনি লিখেছেন, "আমি জানি মৃত্যু পৃথিবীর চিরন্তন সত্য, কিন্তুু আমি কখনও স্বপ্নেও ভাবিনি যে বেঁচে থাকা অবস্থায় আমাকে এটা লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ দাড়ি,  তোমাকে ছাড়া জীবন কখনই  একই রকম হবেনা, ওম শান্তি"

অনুপম ছাড়াও আরও বেশ কিছু বলিউড অভিনেতা প্রযোজক সতীশকে নিয়ে টুইটে নিজেদের সমবেদনা জানিয়েছেন।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement