Saif Ali Khan Health Update: সোমে ছুটি নয় সইফের, শেষ মুহূর্তে অভিনেতাকে ছাড়ার সিদ্ধান্ত বাতিল হাসপাতালের

সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল অভিনেতা সইফ আলি খানের। কিন্তু বেলা গড়াতে জানা গেল, আজ ছুটি নয় সইফের। তাঁকে আরও একটা দিন রাখা হবে হাসপাতালে।

Saif Ali Khan and Kareena Kapoor Khan (Photo Credits: Instagram)

Saif Ali Khan Health Update: আজ সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল অভিনেতা সইফ আলি খানের। সেই মত সকালে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে পৌঁছন অভিনেতার মা শর্মিলা ঠাকুর, মেয়ে সারা আলি খান (Sara Ali Khan)। কিন্তু বেলা গড়াতে জানা গেল, আজ ছুটি নয় সইফের। তাঁকে আরও একটা দিন রাখা হবে হাসপাতালে। পর্যবেক্ষণে থাকবেন চিকিৎসকদের। ১৬ জানুয়ারি ভোররাতে অভিনেতার বাড়িতে ঢুকে পড়ে এক দুষ্কৃতী। ১ কোটি টাকার দাবি করে। সইফের সঙ্গে হাতাহাতিতে জড়ায়। ছুরি দিয়ে অভিনেতার উপর হামলা করে আততায়ী। ছ'বার ছুরির কোপ পড়েছে সইফের শরীরে। লীলাবতী হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, পিঠের ক্ষত আর ২ মিলিমিটার গভীর হলে পক্ষাঘাতগ্রস্ত হতে পারতেন সইফ।

আরও পড়ুনঃ  চুপিসারে সইফের বাড়ির অন্দরে প্রবেশ, হামলা, অপরাধের গোটা চিত্র পুনঃনির্মাণ করবে পুলিশ, ধৃতকে আনা হবে ঘটনাস্থলে

হাসপাতাল থেকে ছুটি নয় সইফেরঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement