Aamir Khan Video: রাস্তার ধারে ঠেলা গাড়ি থেকে বড়া পাও খাচ্ছেন আমির খান, জড়ো হল ভিড়, দেখুন

শনিবার সকাল সকাল মুম্বইয়ের দাদার এলাকায় এমন দৃশ্য দেখে থমকে গিয়েছে জনতা। অভিনেতাকে ঘিরে ধরেন ভক্তরা। মোবাইল বের করে সবাই ছবি ভিডিও তুলতে শুরু করেন।

Aamir Khan (Photo Credits: Instagram)

দক্ষিণ ভারতের ধোসা, ইডলির মতই মুম্বইয়ের বড়া পাও (Vada Pav) জগৎ বিখ্যাত। শহরের অলিতে গলিতে মিলবে বড়া পাওয়ের দোকান। রাস্তার ধারে ঠেলা গাড়ি নিয়ে দেদার বিক্রি হচ্ছে সুস্বাদু এই খাবার। রাস্তার ধারের তেমনই একটি ঠেলে গাড়ি থেকে বড়া পাও খেতে দেখা গেল অভিনেতা আমির খানকে (Aamir Khan)। নিজের জন্যে নিজেই বড়া পাও বানাতে দেখা গিয়েছে বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে। ঝাল ছাড়া বড়া পাও খেতে মজা নেই। বলি অভিনেতাও তাঁর বড়া পাও বানানোর সময়ে তাতে কাঁচা লঙ্গা দিলেন। শনিবার সকাল সকাল মুম্বইয়ের দাদার এলাকায় এমন দৃশ্য দেখে থমকে গিয়েছে জনতা। অভিনেতাকে ঘিরে ধরেন ভক্তরা। মোবাইল বের করে সবাই ছবি ভিডিও তুলতে শুরু করেন।

আরও পড়ুনঃ অ্যাটলির পরিচালনায় অল্লু অর্জুনের সঙ্গে জুটিতে দীপিকা, সন্দীপের 'স্পিরিট' থেকে বাদ পড়তেই নায়িকার ঝুলিতে বড় ছবি

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement