Allu Arjun: কী ঘটেছিল সন্ধ্যা থিয়েটারে? খতিয়ে দেখতে এবার ঘটনাস্থলে অল্লু অর্জুনের আইনি দল
অন্তর্বর্তী জামিনে জেলের বাইরে রয়েছেন তেলুগু তারকা। তবে ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে মঙ্গলবার অভিনেতাকে হায়দরাবাদের চিক্কদপল্লী থানায় হাজিরা দিতে বলা হয়।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে (Sandhya Theatre) ঠিক কী ঘটেছিল? তা খতিয়ে দেখতেই এবার ঘটনাস্থলে পৌঁছলেন অভিনেতা অল্লু অর্জুনের আইনি দল। ওই দিন পুষ্পা ২ এর প্রিমিয়ারে এসে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মারা যান এক মহিলা। সেই ঘটনার জেরে জেলযাত্রা হয় অভিনেতার। অন্তর্বর্তী জামিনে জেলের বাইরে রয়েছেন তেলুগু তারকা। তবে ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে মঙ্গলবার অভিনেতাকে হায়দরাবাদের চিক্কদপল্লী থানায় হাজিরা দিতে বলা হয়। পুলিশের সমন মেনে থানায় পৌঁছন অভিনেতা। অন্যদিকে এদিনই ঘটনাস্থল অর্থাৎ হায়দরাবাদের আরটিসি এক্স রোডের সন্ধ্যা থিয়েটারে পৌঁছয় অল্লুর আইনি দল।
আরও পড়ুনঃ আরও বাড়ল অল্লুর অস্বস্তি, পুষ্পা ২-তে পুলিশকে অপমানের অভিযোগ তুলে থানার দারস্ত কংগ্রেস নেতা
পদপিষ্ট মহিলা মৃত্যুর ঘটনাস্থল সন্ধ্যা থিয়েটারে পৌঁছন অল্লুর আইনি দল...
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement