Allu Arjun Arrested Video: মুক্তি পেলেন না 'পুষ্পা', ১৪ দিনের জেল হেফাজত অল্লু অর্জুনের

Allu Arjun Sent Judicial Custody (Photo Credit: X)

রেহাই পেলেন না অল্লু অর্জুন (Allu Arjun Arrested)। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল সুপারস্টারকে। অল্লু অর্জুনের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়, তা খারিজ তো হয়ইনি, উলটে অভিনেতাকে ১৪ দিন জেল হেফাজতে থাকতে হবে বলে নির্দেশ দেয় আদালত। জেল হেফাজতের নির্দেশ দিতেই আবেগপ্লুত হয়ে পড়েন অল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডি। স্ত্রীকে আতো চুম্বনের পর আশ্বস্ত করে পুলিশের সঙ্গে চলে যান অল্লু অর্জুন। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু-এর প্রিমিয়াতে শ্বাসরোধ হয়ে এক মহিলার প্রাণ যায়। মৃতের পরিবারের তরফে অল্লু অর্জুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিযোগ দায়েরের পর শুক্রবার অল্লু অর্জুনকে গ্রেফতার করে চিক্কাডপল্লী থানার পুলিশ। তবে তাঁর বিরুদ্ধে যাতে এফআইআর খারিজ করা হয়, তার জন্য আগেই আদালতের দ্বারস্থ হন অল্লু অর্জুন। তবে ফল মিলল না। সন্ধ্যা থিয়েটারে মহিলার মৃত্যুর ঘটনায় ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় অভিনেতাকে।

আরও পড়ুন: Allu Arjun Arrested: 'আইন নিজের...', মহিলার মৃত্যুতে অল্লু অর্জুনের গ্রেফতারির পর মুখ খুললেন মুখ্যমন্ত্রী

১৪ দিন জেলেই কাটাতে হচ্ছে অল্লু অর্জুনকে...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement