Shefali Jariwala: কাটাছেঁড়া সম্পন্ন, শেষবারের জন্যে শেফালির দেহ আনা হল বাড়িতে, ওশিওয়ারা শ্মশানঘাটে সম্পন্ন হবে শেষকৃত্য
শেষকৃত্যের আগে শেষবারের জন্যে একবার অভিনেত্রী নিথর দেহ তাঁর বাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।
শেফালি জারিওয়ালার (Shefali Jariwala) দেহের কাটাছেঁড়া শেষ। মুম্বইয়ের কুপার হাসপাতাল (Cooper Hospital) সম্পন্ন হয়েছে অভিনেত্রীর ময়নাতদন্ত। এরপর অ্যাম্বুলেন্স করে মৃতদেহ আনা হয় অন্ধেরি এলাকায় শেফালি এবং পরাগের আবাসনে। শনিবার, ২৮ জুন ওশিওয়ারার শ্মশানঘাটে 'কাঁটা লাগা গার্ল'এর শেষকৃত্য সম্পন্ন হবে। অভিনেতা সিদ্ধার্থ শুক্লার শেষকৃত্যও এই একই শ্মশানভূমিতে সম্পন্ন হয়েছিল। সন্তানবিয়োগের যন্ত্রণায় চটপট করছেন শেফালির মা। শরীর থেকে যেন কেউ তাঁর পাঁজর টেনে ছিঁড়ে নিয়েছেন। এ যন্ত্রণা চোখে দেখা দায়। শেষকৃত্যের আগে শেষবারের জন্যে একবার অভিনেত্রী নিথর দেহ তাঁর বাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। ২৭ জুন, শুক্রবার রাতে বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী। মাত্র ৪২ বছর বয়সে থমকে গিয়েছে শেফালির জারিওয়ালার জীবন।
অভিনেত্রী নিথর দেহ আনা হল তাঁর বাড়িতেঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Gujrat Former CM Vijay Rupani Last Rites: আজ রাজকোটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির শেষকৃত্য, রাজ্যজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোকপালন
Advertisement
Advertisement
Advertisement