Nabanita Das: জীতুর সঙ্গে বিচ্ছেদের পর নিজের মত করেই সময় কাটছে অভিনেত্রী নবনীতা দাসের, দেখুন ভিডিয়ো
ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বলা হয় তাঁকে। তাইতো, অভিনেতা জীতু কমলের সঙ্গে যখন নবনীতার (Nabanita Das) বিচ্ছেদ হয়, সেই খবর নিয়ে অনুরাগীদের প্রশ্নের কোনও খামতি ছিল না। জীতু কমলের (Jeetu Kamal) সঙ্গে নবনীতা দাসের বিচ্ছেদের পর, তাঁদের নিয়ে জোরদার আলোচনাও শুরু হয়। তবে জীতু বা নবনীতাকে এ বিষয়ে কখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করতে শোনা যায়নি। নবনীতা বিচ্ছেদের পোস্ট নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করলেও, জীতুকে চুপ থাকতেই দেখা গিয়েছে বেশিরভাগ। পাশাপাশি জীতু কমল এবং নবনীতা দাসের বিচ্ছেদের মাঝে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম এলে, নবনীতাকে তার প্রতিবাদ করতেও দেখা যায়। ফলে অভিনেতা দম্পতির বিচ্ছেদ হলেও বর্তমানে তাঁরা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। তাইতো নবনীতাও বর্তনমানে নিজের মত করে সময় কাটাচ্ছেন। তার একাধিক ঝলক নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করতেও দেখা যায় নবনীতা দাসকে।