Viral: ক্রেতার মুখে মিক্সি ছুঁড়ে মার ম্যাকডোনাল্ডসের ম্যানেজারের, ভাইরাল ভিডিও

মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও শহরে ঘটল এক অমানবিক ঘটনা। ব্রিটানি প্রাইস বলে এক মহিলা গাড়ি করে অনেক পথ পেড়িয়ে ম্যাকডোনাল্ডসের একটি শাখায় তাঁর বাচ্চাদের জন্য খাওয়ার অর্ডার করতে যান। যা অর্ডার দিয়েছিলেন তা না পাওয়ায় বেজায় চোটে যান ওই মহিলা। অনেক্ষণ ধরে অপেক্ষা করার পর অর্ডার হাতে পেলেন। কিন্তু যা চেয়েছিলেন তার ঠিক উল্টোটা পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তিনি।

আহত ব্রিটানি প্রাইস (Photo Credits: Youtube Screenshot)

Woman Hit With Blender By McDonald's Manager: মার্কিন যুক্তরাষ্ট্রের (US) ওহায়ো (Ohio) শহরে ঘটল এক অমানবিক ঘটনা। ব্রিটানি প্রাইস বলে এক মহিলা গাড়ি করে অনেক পথ পেড়িয়ে ম্যাকডোনাল্ডসের (McDonald’s) একটি শাখায় তাঁর বাচ্চাদের জন্য খাওয়ার (Food) অর্ডার (Ordered) করতে যান। যা অর্ডার দিয়েছিলেন তা না পাওয়ায় বেজায় চটে যান ওই মহিলা। অনেক্ষণ ধরে অপেক্ষা করার পর অর্ডার হাতে পান। কিন্তু যা চেয়েছিলেন তার ঠিক উল্টোটা পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই মহিলা এবং ম্যাকডোনাল্ডসের ম্যানেজার। এরপর মহিলার ওপর চড়াও হন তিনি। অবশেষে হাতের সামনে মিক্সি (Mixy) পেয়ে সেটি ছুড়ে মারে (Throw)ওই মহিলার মুখে। গুরুতর আহত (Injured) হন মহিলা। চোখে আঘাত লাগে। জায়গাটি কেটে রক্ত ঝরতে শুরু করে। এমনকি সেলাই করতে হয় কাটা জায়গটি। আরও পড়ুন, মানুষ বোঝাই করে সিঙ্গাপুরে উড়ল বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সি 'ভোলোকপটার'

 

ওই রেঁস্তোরার সিসিটিভি ফুটেজে গোটা ঘটনাটি ধরা পড়েছে। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে, ওই মহিলা খাওয়ার অর্ডার করে বহুক্ষণ অপেক্ষা করছিলেন। দেরি হচ্ছে দেখে একটি ঠান্ডা পানীয় অর্ডার করেন। সেটি শেষ হওয়ার পরও অর্ডার আসেনি। এরপর তিনি অর্ডার হাতে পান। কিন্তু তিনি যা অর্ডার করেছিলেন সেটা তিনি পাননি। তাই ম্যানেজারকে তাদের পরিবেশন নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু ম্যানেজার নিজেদের ভুলটি বোঝার বদলে উল্টো চড়াও হয়ে ক্রেতার মুখে ব্লেন্ডার ছুড়ে মারে। সঙ্গে সঙ্গে সেখানে উল্টে পড়ে যান ওই মহিলা।

এই ভিডিওটি ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ওই মহিলা এই বিষয়টি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর ক্ষোভের কথা জানান ক্যামেরার মুখোমুখি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement