Uber Driver Masturbates: মহিলা যাত্রীর সামনে হস্তমৈথুন উবার ড্রাইভারের, আতঙ্কিত মহিলা

Credits: X @nypost

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে, ভিড় রাস্তায় ট্র্যাফিকের সময় মহিলা যাত্রীর সামনে পুরুষাঙ্গ বের করে হস্তমৈথুন করতে শুরু করে উবার ড্রাইভার। উবার চালকের এই অশ্লীল কাজের রিপোর্ট পুলিশ এবং উবার হেল্পলাইনে করেছেন ওই মহিলা। ২৬ বছর বয়সী Tayla Pimlott, সোমবার সংবাদমাধ্যমে জানান তার ভয়ঙ্কর অভিজ্ঞতা, তিনি জানান আতঙ্কিত হওয়া সত্ত্বেও তিনি চোখের জল আটকে রেখেছিলেন এই ভয়ে যে তাকে ধর্ষণ করা হবে।

বাড়ি যাওয়ার জন্য একটি সংক্ষিপ্ত ২০ মিনিটের ট্রিপ নিয়েছিলেন Tayla Pimlott। তবে উবারে ওঠার কিছুক্ষণের মধ্যেই তার সামনে ঘটতে থাকা অশ্লীলতা তার দৃষ্টি আকর্ষণ করে। ড্রাইভার হস্তমৈথুন করছে বুঝতে পারলেও ড্রাইভারের প্রতিক্রিয়ার ভয়ে, তিনি বিষয়টি উপেক্ষা করার চেষ্টা করেন। Tayla তার মা, প্রেমিক এবং উবার কর্তৃপক্ষকে দেখানোর জন্য ভিডিও রেকর্ড করে ওই ড্রাইভারের। এরপর পুলিশের কাছে এবিষয়ে রিপোর্ট করেন এবং উবার কোম্পানিকে এই ধরনের ড্রাইভারদের নিষিদ্ধ করার জন্য অনুরোধ করেন তিনি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement