Ranu Mondal Makeover Video: আবার চমক! প্রকাশ পেল রানু মণ্ডলের মেকওভারের ভিডিও

রানু মণ্ডলের (Ranu Mondal) মেকওভার (Makeover) নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) নেটিজেনরা উঠিয়েছিল নিন্দার ঝড়। শেয়ার হয় অজস্র মিমস, জোকস, বিকৃত ছবি। তার রেশ এখনও কাটতে না কাটতেই এবার প্রকাশ পেল রানু মণ্ডলের মেকওভারের ভিডিও (Video)। আবার ভাইরাল দুনিয়ার খবরের শীর্ষে আসতে চলেছেন রানাঘাটের রানু মণ্ডল।

রানু মণ্ডলের মেকওভারের ভিডিও (Picture Credits: Facebook)

কলকাতা, ১৮ নভেম্বর: রানু মণ্ডলের (Ranu Mondal) মেকওভার (Makeover) নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) নেটিজেনরা উঠিয়েছিল নিন্দার ঝড়। শেয়ার হয় অজস্র মিমস, জোকস, বিকৃত ছবি। তার রেশ এখনও কাটতে না কাটতেই এবার প্রকাশ পেল রানু মণ্ডলের মেকওভারের ভিডিও (Video)। আবার ভাইরাল দুনিয়ার খবরের শীর্ষে আসতে চলেছেন রানাঘাটের রানু মণ্ডল।

কিছুদিন আগে কানপুরের একটি বিউটি পার্লারের (Beauty Parlour) উদ্বোধনী (Inauguration) অনুষ্ঠানে প্রধান অতিথি (Guest) হিসেবে উপস্থিত ছিলেন রানু মণ্ডল। সেখানে রানু মণ্ডলকে সাজিয়ে র‍্যাম্প ওয়াক (Ramp Walk) করানো হয়। সম্ভবত ব্রাইডাল (Bridal) লুকে সাজানো হয় তাঁকে। কিন্তু বিতর্ক তৈরি হয় তাঁরই একটি ছবি ঘিরে। এই নিয়ে তৈরি হয় জল্পনাও। ছবিটি কি আসল নাকি ফটোশপ করা এই নিয়ে এখনও যথেষ্ট জল্পনা রয়েছে। সোনালী লেহেঙ্গা পরে, মেকআপ করে আলাদা বেশে দেখা গেছিল তাঁকে। নেটিজেনরা তাঁর ছবি নিয়ে ট্রোল করে। বাদ যায়নি মিমসও। অজস্র মিমসে ভরে যায় সোশ্যাল মিডিয়ার পাতা। লক্ষ লক্ষ মানুষ তাঁর চেহারার আরও বিকৃতি ঘটিয়ে শেয়ার করতে থাকে।

আরও পড়ুন, সত্যি নাকি ফটোশপ? জানুন রানু মণ্ডলের অদ্ভুত মেকআপের রহস্য

আজ তাঁর মেকওভারের ভিডিওটি প্রকাশ পেল। রানু মণ্ডলের নিজের কণ্ঠে গাওয়া গানটিই এই ভিডিওতে ব্যবহার করা হয়। হিমেশ রেশমিয়ার (Himesh Reshammiya) পরিচালনায় রানু মণ্ডলের কণ্ঠে 'তেরি মেরি কাহানি' গানটি অনেকদিন আগেই মুক্তি পায়। গান শুনে নেটিজেনদরা গুণমুগ্ধ হয়ে যান। এই গানটিও বেশ ভাইরাল হয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement