Pregnant Woman Carried In Cloth Cradle: সন্তানসম্ভবা স্ত্রীকে কাপড়ের ঝোলায় নিয়ে ৬ কিমি হাঁটলেন স্বামী, পথেই জন্মালো সন্তান, ভিডিও

বাঁশ আর কাপড় দিয়ে তৈরি একটা ঝোলার মধ্যে বসে এক সন্তানসম্ভবা (pregnant woman)। যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। দু'জন লোক ওই কাপড়ের ঝোলায় (cloth cradle) বসিয়ে তাঁকে নিয়ে যাচ্ছেন। সঙ্গে রয়েছেন এক মহিলা। রাস্তার দূরত্ব কমপক্ষে ৬ কিমি। বৃষ্টির জেরে বেহাল রাস্তার কারণে অ্যাম্বুল্যান্স যায়নি। সেই কারণেই অ্যাম্বুল্যান্সের কাছে ওই ভাবে নিয়ে যাওয়া হয় মহিলাকে। কিন্তু হাসপাতাল পৌঁছনোর অনেক আগে পথেই সন্তান প্রসব করেন তিনি। তামিলনাড়ুর এরোডের (Erode) বুরগুরের ঘটনা। পুরে ঘটনাটি ভিডিও করেছেন কেউ একজন। আর সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনায় দেশে স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে আবারও প্রশ্ন উঠে গেল।

(Photo: ANI)

এরোডে, ৪ ডিসেম্বর: বাঁশ আর কাপড় দিয়ে তৈরি একটা ঝোলার মধ্যে বসে এক সন্তানসম্ভবা (pregnant woman)। যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। দু'জন লোক ওই কাপড়ের ঝোলায় (cloth cradle) বসিয়ে তাঁকে নিয়ে যাচ্ছেন। সঙ্গে রয়েছেন এক মহিলা। রাস্তার দূরত্ব কমপক্ষে ৬ কিমি। বৃষ্টির জেরে বেহাল রাস্তার কারণে অ্যাম্বুল্যান্স যায়নি। সেই কারণেই অ্যাম্বুল্যান্সের কাছে ওই ভাবে নিয়ে যাওয়া হয় মহিলাকে। কিন্তু হাসপাতাল পৌঁছনোর অনেক আগে পথেই সন্তান প্রসব করেন তিনি। তামিলনাড়ুর এরোডের (Erode) বুরগুরের ঘটনা। পুরে ঘটনাটি ভিডিও করেছেন কেউ একজন। আর সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনায় দেশে স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে আবারও প্রশ্ন উঠে গেল।

জানা যাচ্ছে, এরোড জেলায় ভালো রাস্তা না থাকার কারণে অ্যাম্বুলেন্স গ্রামে পৌঁছোতে পারেনি। তাই গর্ভবতী মহিলাকে কাপড়ের ঝোলায় নিয়ে যেতে হয়েছিল। গ্রামবাসীদের সঙ্গে মহিলার স্বামী অ্যাম্বুলেন্সের কাছে পৌঁছোনোর জন্য স্ত্রীকে নিয়ে ৬ কিলোমিটার হাঁটেন। ৬ কিলোমিটার যাওয়ার পর পাকা রাস্তায় এক জিপ গাড়ির ড্রাইভার সাহায্যের হাত বাড়িয়ে দেনয মহিলাকে ওই জিপে তেলা বয়। যদিও পথেই মহিলা পুত্র সন্তান প্রসব করেন। মা ও সন্তান সুস্থ রয়েছে বলে জানা যাচ্ছে। আরও পড়ুন: Daniel Shravan: 'কন্ডোম সঙ্গে রেখে ধর্ষককে সাহায্য করুন', বিতর্কিত ফেসবুক পোস্ট করে সমালোচনার মুখে পরিচালক ড্যানিয়েল শ্রাবণ

চলতি বর্ষায় অবিচ্ছিন্ন বৃষ্টির কারণে এরোডে জেলায় বেশ কয়েকটি রাস্তার বেহাল দশা হয়েছে। সেই কারণেই মহিলাকে কাপড়ের ঝোলায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে মনে করা হচ্ছে। সেপ্টেম্বরে, অসমে এই ধরনের একটি ঘটনা ঘটেছিল। যেখানে এক মহিলা রাস্তাতেই প্রসব করেছিলেন।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement